ভাঙড়, ১ জুলাই (হি.স.) : পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে সন্ত্রাসে বিধ্বস্ত ভাঙড় থেকে উদ্ধার বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র। শনিবার আইএসএফ কর্মীর বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ । এদিন সকালে আইএসএফ-এর দুই কর্মীর বাড়ি থেকে উদ্ধার করা হয় আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ। কাশীপুর থানার পুলিশ গ্রেফতার করেছে দু’জনকে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াই এলাকায়।
পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়াকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে গোটা রাজ্য। পঞ্চায়েত ভোটের আগেই মনোনয়ন পর্ব কালে ধ্বংসস্তূপে পরিণত হয় ভাঙড়, যা দেখেছে গোটা বাংলা। লাগুলি-বোমায় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এর পর ফের সংবাদ শিরোনামে ভাঙড় । শনিবার সকালে ভগবানপুরের জিরানগাছায় বেআইনি অস্ত্র মজুতের অভিযোগে ২ আইএসএফ কর্মীকে গ্রেফতার করেছে কাশীপুর থানার পুলিশ। পুলিশের দাবি, ধৃত রায়ান আলি মোল্লা ও জাহাঙ্গির মোল্লার কাছ থেকে ২টি আগ্নেয়াস্ত্র ও ১০ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে খবর রায়ান আলি এবং জাহাঙ্গির মোল্লার বাড়ি থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র-কার্তুজ। দুজনেই আইএসএফ দলের কর্মী। ভাঙড়ের আইএসএফ বিধায়ক নৈশাদ সিদ্দিকির বার বার শান্তির বার্তা দেওয়ার পরও আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় পঞ্চায়েতের আগে উদ্বিগ্ন রাজনৈতিক মহল।

ভাঙড়ে আইএসএফ কর্মীর বাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র, গ্রেফতার ২
Tags:
Releated Posts
বেকারত্ব, মূল্যবৃদ্ধি ও দুর্নীতি নিয়ে বিহার সরকারের বিরুদ্ধে তোপ তেজস্বী যাদবের
পাটনা, ১১ জুন (আইএএনএস): বিহারের এনডিএ সরকারের বিরুদ্ধে আক্রমণ আরও তীব্র করলেন আরজেডির জাতীয় কার্যকরী সভাপতি তেজস্বী যাদব।…
পাঞ্জাবে মাদক পাচার চক্র ভেঙে ৬ জন গ্রেফতার, উদ্ধার ৩০ কেজিরও বেশি হেরোইন
চণ্ডীগড়, ১১ জুন (আইএএনএস): সীমান্ত পেরিয়ে পরিচালিত একটি মাদক পাচার চক্রের পর্দাফাঁস করে ছয়জনকে গ্রেফতার করেছে পাঞ্জাব পুলিশ।…
৭৯তম জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, লালুপ্রসাদকে ঘিরে উৎসবে মাতল আরজেডি শিবির
পাটনা, ১১ জুন (আইএএনএস): রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-র প্রধান ও বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব-এর ৭৯তম জন্মদিন…
রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের
নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…


















