News Flash

  • Home
  • খেলা
  • ‌সি-ডিভিশন ফুটবলে গ্রুপ চ্যাম্পিয়নের হাতছানি এনএসআরসিসি-র সামনে
Image

‌সি-ডিভিশন ফুটবলে গ্রুপ চ্যাম্পিয়নের হাতছানি এনএসআরসিসি-র সামনে

এনএসআরসিসি: ২                                                                       সাই-স্যাগ: ১

(‌গৌতম,জামেদ)                                                                             (‌ প্রতাপ)‌‌

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ জুলাই।।দ্বিতীয় জয় পেলো এন এস আর সি সি। আর ওই জয় আশার আলো জাগিয়ে রাখলো। গ্রুপে নিজেদের শেষ ম্যাচে জম্পুইজলাকে পরাজিত করতে পারলেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে পৌঁছে যাবে আশা কোচ সুনীল ভৌমিকের। আর সেই আশা দলের প্রতিটি ফুটবলারের মধ্যে ছড়িয়ে দিতেও ভুল করেননি ম্যাচ শেষে। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত তৃতীয় ডিভিশন লিগ ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে শনিবার সকালে এন এস আর সি সি ২-‌১ গোলে পরাজিত করে সাই স্যাগকে। ম্যাচটি স্যাগের জন্য তেমন গুরুত্বপূর্ণ না হলেও এন এস আর সি সি-‌র সামনে ছিলো ‘‌ডু অর ডাই’ ম্যাচ। জয় ছাড়া বিকল্প কোনও পথ ছিলো না আর সি সি-‌র সামনে। কারন প্রথম ৩ ম্যাচে মাত্র ১ টি জয় এবং দুটি ম্যাচ পয়েন্ট ভাগ করেছিলেন গৌতম দেববর্মা-‌রা। এদিনও প্রায় ৭০ মিনিট পিছিয়ে ছিলো আর সি সি। কিন্তু শেষ মিনিট পর্যন্ত হার না মানা মানসিকতা জয় এনে দেয় আর সি সি-‌কে। ম্যাচ শুরুর ৮ মিনিটের মাতায় কাউন্টার অ্যাটাক থেকে স্যাগকে এগিয়ে দেন প্রতাপ মারাক। শুরুতেই গোল হজম করে সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে উঠেন এন এস আর সি সি-‌র ফুটবলাররা। ক্রমাগত আক্রমণ করলেও বিপক্ষের রক্ষণভাগে চিড় ধরাতে পারেনি প্রথমার্ধে। ফলে প্রথমার্ধে নবণ্যতম গোলে পিছিয়ে থাকে দল। দ্বিতীয়ার্ধে কার্যত অল আউট ফুটবল খেলতে থাকেন আর সি সি-‌র ফুটবলাররা। লক্ষ্য একটাই, জয় খুজে পাওয়া। ৭০ মিনিটে গৌতম দেববর্মা সমতা ফেরান। সমতা ফিরতেই আক্রমণের গতি আরও বাড়ান এন এস আর সি সি-‌র ফুটবলাররা। সমতা ফেরানোর ৭ মিনিট পর এন এস আর সি সি-‌র হযে জয়সূচক গোলটি করেন জামেদ‌ আলে। শেষ পর্যন্ত জামেদের গোলেই গুরুত্বপূর্ণ ম্যাচে জয় পায় এন এস আর সি সি। খেলা পরিচালনা করেন সুকান্ত দত্ত।

Releated Posts

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026
Scroll to Top