News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এলপিজি সিলিন্ডারের কালোবাজারি বন্ধে খাদ্য দফতরের অভিযান
Image

এলপিজি সিলিন্ডারের কালোবাজারি বন্ধে খাদ্য দফতরের অভিযান

আগরতলা, ১ জুলাই (হি.স.) : এলপিজি সিলিন্ডারের কালোবাজারি বন্ধ করতে অভিযানে নামলেন খাদ্য দফতরের আধিকারিকরা। শনিবার হাঁপানিয়া বাজার সহ আমতলী বাজারের বিভিন্ন ফাস্টফুড ও মিষ্টি দোকানে অভিযান চালিয়েছে সদর মহকুমা প্রশাসন এবং খাদ্য দফতর।

এদিন জনৈক খাদ্য দফতরের আধিকারিক জানিয়েছেন, শনিবার হাঁপানিয়া বাজার সহ আমতলী বাজারের বিভিন্ন ফাস্টফুড ও মিষ্টি দোকান মিলে প্রায় ২৫টি দোকানে হানা দিয়ে অবৈধভাবে মজুত করে রাখা ৮টি এলপিজি সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন দোকানে খাদ্যসামগ্রীর দাম সঠিক রয়েছে কিনা তা খতিয়ে দেখা হয়েছে।
তিনি আরও জানিয়েছেন, মূলত বাজারে এলপিজি সিলিন্ডারের কালোবাজারি বন্ধ করতে এই অভিযান চালানো হয়েছে। অবৈধভাবে এলপিজি সিলিন্ডার মজুত করে রাখা দোকান মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। এধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে বলে জানিয়েছেন তিনি।

Releated Posts

সুকান্ত পল্লীতে ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাই, গ্রেপ্তার আরও এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর:  ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। এই নিয়ে…

ByByReshmi Debnath Sep 9, 2026

রোগীর মৃত্যুকে ঘিরে জিবি হাসপাতালে উত্তেজনা, চিকিৎসা পরিষেবা নিয়ে গাফিলতির অভিযোগ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বুধবার জিবি হাসপাতালে উত্তেজনা ছড়ায়। মৃতের পরিজন ও অন্যান্য রোগীর…

ByByReshmi Debnath Sep 9, 2026

উত্তর-পূর্বাঞ্চলীয়রা বহিরাগত নন, দিল্লিতে মণিপুরের সঙ্গীতশিল্পী চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় ক্ষোভ, ঘৃণাজনিত অপরাধ বন্ধের দাবি বীরজিৎ সিনহার

আগরতলা, ৯ সেপ্টেম্বর: দিল্লিতে মণিপুরের সুপরিচিত সঙ্গীতশিল্পী ও সঙ্গীত শিক্ষক চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ ও…

ByByReshmi Debnath Sep 9, 2026

মনোনয়ন প্রত্যাহারের চাপের অভিযোগে ক্ষোভ, ভোট বয়কটের হুঁশিয়ারি

বিশালগড়, ৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে চড়িলাম ব্লকের ধারিয়াতল ভিলেজের ৪ নম্বর ওয়ার্ডে রাজনৈতিক উত্তেজনা…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top