দুমকা, ১ জুলাই (হি.স.) :ঝাড়খন্ডের হাঁসডিহা ডেইরি টেকনোলজি কলেজে বৈদ্যুতিক কাজ চলাকালীন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ান সুমন্ত মাহাতো (২৭) মারা যান। সুমন্ত বোকারো জেলার কাসমার থানার অন্তর্গত খুদিবেরা গ্রামের বাসিন্দা ছিলেন।
তথ্য অনুসারে, সুমন্ত মাহাতো তার অন্য দুই সহকর্মীর সাথে হাঁসডিহার ডেইরি টেকনোলজি কলেজে বৈদ্যুতিক সরঞ্জাম মেরামতের কাজ করছিলেন। শনিবারও কাজ চলাকালীন কলেজ ক্যাম্পাসে অবস্থিত ট্রান্সফরমারের একটি ফেজ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় বিদ্যুৎ দফতরকে না জানিয়ে বিদ্যুতের খুঁটির সুইচ বন্ধ করে খুঁটিতে ওঠেন সুমন্ত মাহাতো। বিদ্যুতের খুঁটির তার স্পর্শ করার সাথে সাথেই বিদ্যুতস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই কলেজ কর্তৃপক্ষ তাকে কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ইলেকট্রিশিয়ানের
Tags:
Releated Posts
ভুয়ো হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট চক্রের পর্দাফাঁস, তিন সাইবার প্রতারক গ্রেফতার দিল্লি পুলিশের
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ভুয়ো অনলাইন হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা…
শুভেন্দু অধিকারী সরকারের শিক্ষাদফতর ভাগের সিদ্ধান্তের নেপথ্যে একাধিক লক্ষ্য: বিজেপি সূত্র
কলকাতা, ১১ জুন (আইএএনএস): শুভেন্দু অধিকারী সরকারের সাম্প্রতিক মন্ত্রিসভায় স্কুল শিক্ষা ও উচ্চশিক্ষা দফতরের জন্য পৃথক দুই মন্ত্রী…
‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ
কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…
দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত
কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…


















