News Flash

  • Home
  • দেশ
  • ফের বীরভূমের নলহাটি থেকে উদ্ধার ব্যাগ ভর্তি তাজা বোমা
Image

ফের বীরভূমের নলহাটি থেকে উদ্ধার ব্যাগ ভর্তি তাজা বোমা

নলহাটি, ১ জুলাই (হি.স.) : পঞ্চায়েত ভোটের মুখে রাজ্য থেকে বোমা উদ্ধার অব্যাহত । শনিবার ফের ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার বীরভূমের নলহাটি থেকে। আজ বীরভূমের নলহাটি ১৫ নম্বর ওয়ার্ডের মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় বোমা গুলি উদ্ধার হয়। নলহাটি পাথর শিল্পাঞ্চল যাওয়ার বাইপাস রাস্তার ধারে একটি ব্যাগে বোমা গুলি রাখা ছিল। পুলিশের অনুমান ব্যাগটিতে প্রায় ৭-৮ টি বোমা মজুত রয়েছে। খবর পেয়ে নলহাটি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাটিকে ঘিরে রেখেছে। খবর দেওয়া হয়েছে বোম্ব স্কোয়াডে। নাশকতার ছক কি উঠছে প্রশ্ন।

এই প্রথম নয় এর আগেও বস্তা ভর্তি বোমা, বাক্স বাক্স জিলেটিন স্টিক উদ্ধার হয়েছে বীরভূমে। নলাহাটিতে চাঞ্চল্য। পরিত্যক্ত ঘরে রাখা হয়েছিল বোমা ও বিস্ফোরক। ডায়মন্ডহারবার, দুবরাজপুর, দিনহাটা, ভাঙড়, ইংরেজবাজারে বিপুল পরিমাণ বোমা উদ্ধার হয়েছে। দুবরাজপুরে বোমা বিস্ফোরণ হয়। রামপুরহাট থেকে দু’ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধার হয়। এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার বীরভূমে বিপুল পরিমাণ বোমা উদ্ধার হচ্ছে। পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে ততই রাজ্য জুড়ে বোমা শিল্পের উৎপাদন বাড়ছে বলে কটাক্ষ বিরোধীদের। এগরায় ভয়াবহ বিস্ফোরণের বহু মৃত্যুর পর একের পর এক বিস্ফোরণ হয়েছে।

Releated Posts

ওনাম স্পেশাল এনফোর্সমেন্ট ড্রাইভে কেরলে ২,৩৩২ মামলা, গ্রেফতার ৭১৫

তিরুবনন্তপুরম, ৮ আগস্ট (আইএএনএস): ওনাম উৎসবের আগে কেরলে অবৈধ মদ, স্পিরিট, মাদক এবং তামাকজাত পণ্যের বিরুদ্ধে অভিযান আরও…

ByByNews Desk Aug 8, 2026

সরকার দাবিগুলি গুরুত্ব দিয়ে বিবেচনা করেছে, তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ঝাড়খণ্ডের পড়ুয়া প্রতিনিধি দল

রাঁচি, ৮ আগস্ট (আইএএনএস): জেএমএম-নেতৃত্বাধীন ঝাড়খণ্ড সরকারের সঙ্গে জেপিএসসি-জেএসএসসি অ্যাসপির্যান্ট ন্যায় মঞ্চের পড়ুয়াদের দ্বিতীয় দফার বৈঠকের পর প্রতিনিধি…

ByByNews Desk Aug 8, 2026

আরবিআই-শহর সমবায় ব্যাঙ্কগুলির আরও ঘনিষ্ঠ সহযোগিতার পক্ষে অমিত শাহ, পুরনো ধারণা ছাড়ার আহ্বান

মুম্বই, ৮ আগস্ট (আইএএনএস): শহর সমবায় ব্যাঙ্কগুলির (ইউসিবি) উন্নয়নে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) সাম্প্রতিক বছরগুলিতে সহযোগিতামূলক মনোভাব…

ByByNews Desk Aug 8, 2026

বিশ্বের বাজারে নতুন পরিচয় গড়ছে বিহারের প্রতিভা ও পণ্য: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ৮ আগস্ট (আইএএনএস): বিহারের প্রতিভা ও বিভিন্ন পণ্য এবার আন্তর্জাতিক বাজারে নিজেদের নতুন পরিচয় তৈরি করছে বলে…

ByByNews Desk Aug 8, 2026
Scroll to Top