News Flash

  • Home
  • প্রধান খবর
  • নয়াদিল্লিতে কারখানায় এয়ার কম্প্রেসার বিস্ফোরণ, নিহত ২
Image

নয়াদিল্লিতে কারখানায় এয়ার কম্প্রেসার বিস্ফোরণ, নিহত ২

নয়াদিল্লি, ১ জুলাই (হি. স.) : নয়াদিল্লির উত্তর পূর্ব জেলার গোকুলপুরী এলাকায় একটি কারখানায় এয়ার কম্প্রেসার বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন। ঘটনায় দুজন গুরুতর আহত হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে।
পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিকটস্থ হাসপাতালের মর্গে রেখেছে। মৃতদের নাম বাবলু (৩৮) এবং করণ (৬০), রোহিনী সেক্টর-২২-এর বাসিন্দা। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান করণ। বর্তমানে পুলিশ মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।

পুলিশ জানিয়েছে, শনিবার বিকেলে গোকুলপুরী ৫ নম্বর পিলারের কাছে একটি কারখানায় কম্প্রেসার বিস্ফোরণ হয়েছে বলে খবর পাওয়া যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল সহ স্থানীয় পুলিশ। এ ঘটনায় চারজন আহত হয়েছে বলে তদন্তে জানা গেছে। তিনজনকে ইতিমধ্যেই জিটিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল এবং চতুর্থ ব্যক্তিকে ঘটনাস্থলেই মৃত অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে পৌঁছানোর সময় হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, প্লাস্টিক মোল্ডিং মেশিনে ব্যবহৃত এয়ার কম্প্রেসার ট্যাঙ্কে বিস্ফোরণ ঘটেছে। একটি ভাড়া বাড়িতে কারখানাটি ছিল। সম্পত্তির মালিকের নামা রাজা। তিনি যাদব নামে এক ব্যক্তিকে ভাড়ায় এই জায়গাটি দিয়েছিলেন । সেখানে একটি প্লাস্টিকের ছাঁচ তৈরির কারখানা চালাচ্ছিলেন যাদব। দুজনের সাথেই যোগাযোগের চেষ্টা করা হয়েছে।কিন্তু তাদের মোবাইল ফোন বন্ধ রয়েছে। শীঘ্রই তাদের সন্ধান করা হবে।

Releated Posts

পরীক্ষা সংস্কারের রোডম্যাপ তৈরির নির্দেশ, নন্দন নিলেকানির নেতৃত্বে টাস্ক ফোর্স গঠন করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ জুলাই(আইএএনএস) : দেশের পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ, নির্ভরযোগ্য এবং প্রযুক্তিনির্ভর করে তুলতে ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানির…

ByBySandeep Biswas Jul 26, 2026

কার্গিল বিজয় দিবসে বীর সেনা ও শহিদদের প্রতি শ্রদ্ধা, আত্মনির্ভর ও শক্তিশালী ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের বীর সেনা ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 26, 2026

আত্মনির্ভরতার সুবাস ছড়াচ্ছে বিজনৌরের ভেষজ চা, ‘নারী শক্তি’ ও ক্রীড়াবিদদের সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের বিজনৌর জেলার লাখিওয়ালা গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি ‘বিদুর প্রেরণা স্বদেশি হার্বাল টি’-র…

ByByNews Desk Jul 26, 2026

‘ক্যাচ দ্য রেন’ গণআন্দোলনে পরিণত হচ্ছে, প্রতিটি জলবিন্দু সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের লক্ষ্যে শুরু হওয়া ‘ক্যাচ দ্য রেন’ অভিযানে দেশজুড়ে সাধারণ মানুষের…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top