News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মেধা অন্বেষার উদ্যোগে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত
Image

মেধা অন্বেষার উদ্যোগে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুলাই৷৷ ডঃ বিধান চন্দ্র রায়ের ১৪১ তম জন্মবার্ষিকী উপলক্ষে আগরতলা মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে মেধা অন্বেষার উদ্যোগে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷ উদ্বোধন করলেন মেয়র দীপক মজুমদার৷ এছাড়া উপস্থিত সেন্ট্রাল জোনের চেয়ারম্যান রত্না দত্ত সহ অন্যান্যরা৷  পহেলা জুলাই ডক্টরস ডে৷ সারাদেশেই দিবসটি নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে৷ পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন কেই সারা দেশে ডক্টরস ডে হিসেবে পালন করা হয়৷ প্রথিতযশা এই ব্যক্তিত্ব ডক্টর বিধান চন্দ্র রায়কে ধন্বন্তরি বলেও আখ্যায়িত করা হয়ে থাকে৷ চিকিৎসা বিদ্যায় তার পারদর্শিতা গোটা চিকিৎসক সমাজের কাছে অমর হয়ে থাকবে৷ শনিবার ডক্টরস ডে উপলক্ষে ডঃ বিধান চন্দ্র রায়কে স্মরণীয় করে রাখতে মেধা অন্বেষার উদ্যোগে আগরতলায় শিশুদের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়৷ অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার৷ বসে আঁকো প্রতিযোগিতার উদ্বোধন করে মেয়র বলেন আমাদের সমাজ ব্যবস্থায় কোন বিশিষ্ট ব্যক্তিকে স্মরণীয় করে রাখার লক্ষ্যেই বসে আঁকো প্রতিযোগিতা সহ নানা সাংসৃকতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে৷ এ ধরনের অনুষ্ঠানেরই একটি অঙ্গ হল মেধা অন্বেষা আয়োজিত বসে আঁকো প্রতিযোগিতা৷ এ ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে ডঃ বিধান চন্দ্র রায়কে স্মরণীয় করে রাখার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান৷

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top