News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় উল্টো রথে মর্মান্তিক ঘটনায় গাফিলতি স্বীকার করে সারা দেশে রথের নিরাপত্তায় নতুন কমিটি গঠন ইসকনের
Image

ত্রিপুরায় উল্টো রথে মর্মান্তিক ঘটনায় গাফিলতি স্বীকার করে সারা দেশে রথের নিরাপত্তায় নতুন কমিটি গঠন ইসকনের

আগরতলা, ৩০ জুন (হি.স.) : সাতটি নিষ্পাপ প্রাণের করুণ পরিণতি এবং হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছেন আরও অনেকের গুরুতর অবস্থায় সকলের আর্তনাদ শুনে অবশেষে ঘুম থেকে জেগেছেন ইসকন কর্তৃপক্ষ। সারা দেশে রথের নিরাপত্তা সহ বিভিন্ন দিক চূড়ান্ত করার জন্য নতুন কমিটি গঠন করেছে ইসকন। উল্টো রথে মর্মান্তিক ঘটনায় চারিদিকে সমালোচিত হওয়ার পর আজ অনেকটা বাধ্য হয়েই সাংবাদিকদের মুখোমুখি হয়ে সমবেদনা জানানোর পাশাপাশি সাফাই দিয়েছেন ইসকন আগরতলা কো-প্রেসিডেন্ট শ্রীধাম গোবিন্দ দাস। তিনি স্বীকার করেছেন, কুমারঘাটে ইসকনের রথ নির্মাণে গাফিলতি হয়েছে এবং কর্তৃপক্ষ অসবধানতা অবলম্বন করেছে। তাই, ওই ঘটনায় ইসকনের তরফে তদন্ত করা হবে। তাতে কাউকে দোষী পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

এদিন তিনি বলেন, কুমারঘাটে উল্টো রথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত এবং আহতদের আর্থিক সহায়তার চিন্তাভাবনা করছে ইসকন। খুব শীঘ্রই এ-বিষয়ে ঘোষণা দেওয়া হবে। তাছাড়া, ওই ঘটনায় নিহতের সন্তানদের শিক্ষার সমস্ত ব্যয়ভার বহনে ইসকন প্রস্তুত রয়েছে। বামুটিয়া স্থিত ভক্তি বেদান্ত আশ্রম স্কুলে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তাদের পড়াশুনা এবং পাঠ্যপুস্তকের সমস্ত খরচ বহন করবে ইসকন। শ্রীদাম গোবিন্দ দাস এদিন ওই ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছেন। সাথে তিনি ভবিষ্যতে এমন শুধু ত্রিপুরা নয় সারা দেশে এড়ানো যায় তা সুনিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন। 

তাঁর দাবি, ঘটনার পর তিনি কুমারঘাট ছুটে গেছেন। সেখানে হাসপাতালগুলিতে ভর্তি বিদ্যুৎস্পৃষ্টে আহতদের চিকিৎসার খোঁজ নিয়েছি। পাশাপাশি নিহতদের পরিবারের সম্পর্কেও খোঁজ নিয়েছি। তিনি বলেন, ওই ঘটনায় জি বি হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও রোগীর পরিবারের জন্য দুই বেলা প্রসাদের ব্যবস্থা করেছে ইসকন। এছাড়া, তাঁদের বিনামূল্যে থাকার জন্য ইসকন মন্দিরে ব্যবস্থা রাখা হয়েছে। তাঁর কথায়, মৃত্যু কখনোই কাম্য নয়। তবে, রথে মৃত্যু হয়, তা কোন ব্যাপার নয়। তিনি সকলের আত্মার চির শান্তি কামনা করেছেন এবং আহতদের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছেন।

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top