নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন৷৷ বিষ পানে আত্মহত্যা তেইশ বছরের এক যুবকের৷ মৃত যুবকের নাম প্রসেনজিৎ দেবনাথ৷ বাড়ি বিলোনিয়া বড়পাথরী বড়টিলা এলাকায়৷
তবে কি কারণে বিষ পান করে তা জানা যায় নি৷ প্রসেনজিৎকে বিলোনিয়া হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক প্রসেনজিৎকে বাঁচানোর চেষ্টা করলেও চিকিৎসায় সাড়া দেয়নি৷ অবশেষে চিকিৎসক প্রসেনজিৎকে মৃতঃ বলে ঘোষণা করেন৷ আত্মহত্যার ঘটনাটি ঘটে আজ বড়পাথরী বড়টিলা এলাকার নিজের পান ক্ষেতে৷ প্রসেনজিৎ এর বাবা পান ক্ষেতে প্রসেনজিৎকে গড়াগড়ি করতে দেখে হতভম্ব হয়ে খবর দেন বাড়ির অন্যান্যদের৷ তড়িঘড়ি নিয়ে আসা হয় প্রসেনজিৎকে বিলোনিয়া হাসপাতালে৷ কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করার পর প্রসেনজিতের পরিবারের লোকজন কান্নায় ভেঙ্গে পড়ে৷ ময়না তদন্তের পর প্রসেনজিতের মৃত দেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে৷

বিষপানে আত্মঘাতী এক যুবক
Tags:
Releated Posts
আগরতলায় প্লাইউড কারখানায় ভারতীয় মানক ব্যুরোর অভিযান, ৭০২টি প্লাইউড জব্দ
আগরতলা, ১২ জুন: ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং মানহীন পণ্যের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের অংশ হিসেবে ভারতীয় মানক ব্যুরো (বিআইএস)…
বর্তমান কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি, ১৪ থেকে ১৬ জুন রবীন্দ্র ভবনে জনকল্যাণ শিবির
আগরতলা, ১২ জুন: বর্তমান কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে আগামী ১৪-১৬ জুন রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যভিত্তিক জনকল্যাণ…
নার্সদের তথ্য হালনাগাদের সময়সীমা বৃদ্ধির দাবিতে স্বাস্থ্য অধিকর্তার কাছে যুব কংগ্রেসের ডেপুটেশন
আগরতলা, ১২ জুন: ত্রিপুরা নার্সিং কাউন্সিলের অধীনে নিবন্ধিত নার্সদের তথ্য হালনাগাদের জন্য নির্ধারিত সময়সীমা বৃদ্ধির দাবিতে আজ স্বাস্থ্য…
আগরতলা বিমানবন্দরে সিআইএসএফ জওয়ানদের জন্য ড্রোন সচেতনতা প্রদর্শনী, নিরাপত্তা জোরদারে উদ্যোগ আসাম রাইফেলসের
আগরতলা, ১২ জুন: আধুনিক প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহার এবং ড্রোনভিত্তিক সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি বাড়াতে আগরতলা বিমানবন্দরে সিআইএসএফ…


















