News Flash

  • Home
  • দেশ
  • মেঘালয় : বিধ্বংসী অগ্নিকাণ্ড সোনাপুরের দিচাং রিসোর্টে ছাই লক্ষাধিক টাকার সম্পত্তি
Image

মেঘালয় : বিধ্বংসী অগ্নিকাণ্ড সোনাপুরের দিচাং রিসোর্টে ছাই লক্ষাধিক টাকার সম্পত্তি

শিলং, ২৮ জুন (হি.স.) : বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে মেঘালয়ের পূর্ব জয়ন্তীয়াপাহাড় জেলার অন্তর্গত সোনাপুরে অবস্থিত দিচাং রিসোর্টে। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে লক্ষাধিক টাকার সম্পত্তি।

ঘটনা সংঘটিত হয়েছে আজ বুধবার ভোরে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে এখনও অগ্নিকাণ্ডের সূত্রপাত ধরা পড়েনি। তবে ভোরের দিকে রিসোর্টে কোনওভাবে আগুন ধরে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ইত্যবসরে এলপিজি সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুনের লেলিহান শিখা গ্রাস করে ফেলে রিসোর্টের একাংশ।

জ্বলে ভস্ম হয়ে গেছে নবনিৰ্মিত একটি অস্থায়ী প্যান্ডাল। কোনও অনুষ্ঠানের জন্য বহু লক্ষ টাকা দিয়ে প্যান্ডেলটি তৈরি করা হয়েছিল বলে জানিয়েছেন রিসোর্ট কর্তৃপক্ষ। কৰ্তৃপক্ষের দাবি, আজকের অগ্নিকাণ্ডে তাঁদের বহু লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

Releated Posts

কেরলে অঙ্গ পাচার চক্র: ৯টি স্থানে ইডির তল্লাশি, বাজেয়াপ্ত নথি, ফ্রিজ করা হল ব্যাঙ্ক অ্যাকাউন্ট

কোচি, ২১ জুন (আইএএনএস): কেরলে বেআইনি অঙ্গ পাচার চক্রের তদন্তে বড়সড় পদক্ষেপ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। রাজ্যের বিভিন্ন…

ByByNews Desk Jun 21, 2026

উত্তরবঙ্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: দাঁড়িয়ে থাকা ট্রেলারের পিছনে বাসের ধাক্কা, নিহত ৪, আশঙ্কাজনক ১০

কলকাতা, ২১ জুন (আইএএনএস): উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত চার জনের মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত…

ByByNews Desk Jun 21, 2026

গ্রেট নিকোবর প্রকল্পের বিরোধিতার পেছনে ‘বাহ্যিক শক্তির’ মদত রয়েছে: কিরেন রিজিজু

শ্রী বিজয়া পুরম, ২১ জুন (আইএএনএস): কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু অভিযোগ করেছেন, প্রস্তাবিত গ্রেট নিকোবর অবকাঠামো প্রকল্পের বিরোধিতা…

ByByNews Desk Jun 21, 2026

ফল প্রকাশ না হওয়া পর্যন্ত উদ্বেগ কাটবে না, বলছেন নিট পুনঃপরীক্ষার্থীরা

নয়াদিল্লি, ২১ জুন (আইএএনএস): নিট-ইউজি পুনঃপরীক্ষাকে ঘিরে দেশজুড়ে পরীক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা এখনও কাটেনি। বিভিন্ন রাজ্যের পরীক্ষা…

ByByNews Desk Jun 21, 2026
Scroll to Top