News Flash

  • Home
  • দেশ
  • পঞ্জাব সীমান্তে ড্রোনের গতিবিধি বেড়েই চলেছে, এবারও গুলি করে নামাল বিএসএফ
Image

পঞ্জাব সীমান্তে ড্রোনের গতিবিধি বেড়েই চলেছে, এবারও গুলি করে নামাল বিএসএফ

অমৃতসর, ২৮ জুন (হি.স.): পঞ্জাবে ভারত-পাকিস্তান সীমান্তে ড্রোনের গতিবিধি বেড়েই চলেছে। এবারও পাকিস্তানের দিক থেকে উড়ে আসা ড্রোনটি গুলি করে নামাল সীমান্ত রক্ষী বাহিনী। বুধবার সকালে পঞ্জাবের তরন তারন জেলায় ভুরা কোহনায় মেহদিপুর গ্রামের কাছে কৃষিজমি থেকে উদ্ধার হয় ড্রোনটি।

বিএসএফ (পঞ্জাব ফ্রন্টিয়ার) জানিয়েছে, ২৮ জুন, বুধবার ভোররাত ১.০৯ মিনিট নাগাদ মেহদিপুর গ্রামের কাছে একটি ড্রোন উড়ে আসতে দেখেন বিএসএফ জওয়ানরা। তৎক্ষণাৎ যৌথ অভিযানে নামে বিএসএফ ও পঞ্জাব পুলিশ। গুলি করে মাটিতে নামানো হয় ওই ড্রোনটিকে। বিএসএফ জানিয়েছে, বুধবার সকালে ওই হেক্সাকপ্টারটি জমি থেকে উদ্ধার করা হয়েছে।

Releated Posts

জৌনপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ আন্তঃজেলা দাগি অপরাধী, ধৃত সহযোগীও

জৌনপুর, ১ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের জৌনপুর জেলার খুঠান থানা এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে এক আন্তঃজেলা দাগি অপরাধী গুলিবিদ্ধ…

ByByNews Desk Aug 1, 2026

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ২০০ টাকারও বেশি কমাল তেল বিপণন সংস্থাগুলি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি (ওএমসি) শনিবার ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম দেশের বিভিন্ন…

ByByNews Desk Aug 1, 2026

গ্রামীণ উদ্ভাবকদের মূলধারার উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে হবে: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): দেশের তৃণমূল স্তরের উদ্ভাবকদের আনুষ্ঠানিক উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে নির্বিঘ্নে যুক্ত করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয়…

ByByNews Desk Jul 31, 2026

অন্ধ্রপ্রদেশে বিশেষ নিবিড় পুনর্বিবেচনার পর খসড়া ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৪৫ লক্ষ নাম

অমরাবতী, ৩১ জুলাই (আইএএনএস): বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) প্রক্রিয়া শেষে শুক্রবার প্রকাশিত অন্ধ্রপ্রদেশের খসড়া…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top