News Flash

  • Home
  • দেশ
  • মুম্বইয়ের ঘাটকোপারে বহুতল ভেঙে মৃত্যু দু’জনের, তল্লাশি ও উদ্ধারকাজ সমাপ্ত
Image

মুম্বইয়ের ঘাটকোপারে বহুতল ভেঙে মৃত্যু দু’জনের, তল্লাশি ও উদ্ধারকাজ সমাপ্ত

মুম্বই, ২৬ জুন (হি.স.): মুম্বইয়ের ঘাটকোপার পূর্বে একটি বহুতলের একাংশ ভেঙে পড়ার ঘটনায় প্রাণ হারালেন দু’জন। রবিবার থেকেই এই দু’জন নিখোঁজ ছিলেন, অবশেষে তাঁদের দেহ উদ্ধার হয়েছে। দু’জনের দেহ উদ্ধার হওয়ার পর, সোমবার সকালে তল্লাশি ও উদ্ধারকাজ সমাপ্ত করা হয়েছে। প্রবল বৃষ্টির মধ্যেই রবিবার মুম্বইয়ের ঘাটকোপার পূর্বে ভেঙে পড়ে একটি বহুতলের একাংশ। রবিবার সকালে ঘটনাটি ঘটে ঘাটকোপার পূর্বের রাজাওয়ারি কলোনিতে।

রবিবার সকালেই নিরাপদে উদ্ধার করা হয় ৪ জনকে, তবে দু’জনের কোনও খোঁজ পাওয়া যায়নি। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় এনডিআরএফ, পুলিশ ও দমকল। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী জানায়, ফার্স্ট ফ্লোরে দু’জন আটকে রয়েছেন। দিনভর চেষ্টার পরও তাঁদের উদ্ধার করা সম্ভব হয়নি। অবশেষে সেই দু’জনেরই দেহ উদ্ধার হয়েছে।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top