News Flash

Image

পণ্য লোডিঙে স্থির অগ্রগতি উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের

গুয়াহাটি, ২৬ জুন (হি.স.) : উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে পণ্য লোডিঙের ক্ষেত্রে ধারাবাহিকভাবে অগ্রসর হচ্ছে এবং ২০২৩-এর মে মাসে ০.৮৮৫ মিলিয়ন টন (এমটি) পণ্য লোড করেছে। বিগত অর্থবর্ষ ২০২২-২৩ সালে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে ১১.৯৮ এমটি পণ্য সামগ্রী লোড করেছিল। ২০২১-২২ অর্থবর্ষের ১০.৪০ এমটি লোডিঙের তুলনায় এটি ১৫.১৯ শতাংশ অধিক।

আজ সোমবার উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে এক প্রেসবার্তায় এ খবর জানিয়েছেন। প্রেসবার্তায় তিনি জানান, পূর্ববর্তী বর্ষের একই সময়ের তুলনায় ২০২৩-এর মে মাসে খাদ্যশস্যের লোডিং বৃদ্ধি হয়ে ২১.২ শতাংশ হয়েছিল এবং অন্যান্য কিছু পণ্য সামগ্রী লোডিঙের ক্ষেত্রেও ভালো মার্জিনের সাথে বৃদ্ধি ঘটেছে। সংশ্লিষ্ট মাসে ডোলোমাইট লোডিঙে বৃদ্ধি ঘটেছে ২২.৮ শতাংশ এবং কনটেনার লোডিঙে ১২.৫ শতাংশ বৃদ্ধি ঘটেছে।

একটি উল্লেখযোগ্য কর্মক্ষমতার মাধ্যমে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে অধিক্ষেত্রের অন্তর্গত সবগুলি ডিভিশনে পণ্য লোডিঙের ক্ষেত্রে বিশেষ অগ্রগতি দেখা গেছে। যার ফলে বিগত অর্থবর্ষে উল্লেখযোগ্য পরিমাণের পণ্য রাজস্ব উৎপন্ন হয়েছে। পণ্য লোডিঙের ক্ষেত্রে এই বৃদ্ধি অঞ্চলের অর্থনৈতিক কার্যকলাপের সক্রিয়তাকেই প্রদর্শন করে।

Releated Posts

বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধনে প্রস্তুত মেঘালয়: মুখ্য নির্বাচনী আধিকারিক

শিলং, ১২ মে (আইএএনএস): মেঘালয়ে বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) প্রক্রিয়া চালানোর জন্য নির্বাচন দফতর…

ByByTaniya Chakraborty May 12, 2026

জ্বালানির কৃত্রিম সংকট রটনা নিয়ে সতর্ক মণিপুর সরকার, কালোবাজারি ও মজুতদারির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি

ইম্ফল, ১২ মে (আইএএনএস): মণিপুর সরকার মঙ্গলবার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে রাজ্যে এলপিজি, পেট্রোল ও ডিজেলের কোনও ঘাটতি…

ByByTaniya Chakraborty May 12, 2026

মণিপুরে দুই শীর্ষ জঙ্গি নেতা-সহ গ্রেপ্তার ৮, উদ্ধার বিপুল অস্ত্রভাণ্ডার

ইম্ফল, ১২ মে (আইএএনএস) মণিপুরে নিরাপত্তাবাহিনীর অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের দুই শীর্ষ নেতাসহ মোট আট জঙ্গিকে গ্রেপ্তার করা…

ByByTaniya Chakraborty May 12, 2026

হিমন্ত বিশ্ব শর্মাকে অভিনন্দন জানিয়ে ‘দক্ষ প্রশাসক’ বললেন প্রধানমন্ত্রী মোদী

গুয়াহাটি, ১২ মে (আইএএনএস) : অসমের মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয়বার শপথ নেওয়ায় হিমন্ত বিশ্বশর্মা-কে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।…

ByByTaniya Chakraborty May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top