News Flash

  • Home
  • প্রধান খবর
  • উত্তরবঙ্গের বিপর্যয় মোকাবিলা আধিকারিকদের নিয়ে বৈঠক মমতার
Image

উত্তরবঙ্গের বিপর্যয় মোকাবিলা আধিকারিকদের নিয়ে বৈঠক মমতার

চালসা, ২৬ জুন (হি. স.) : কোচবিহারের সভা সেরে সোমবারই দুপুরে জলপাইগুড়ির মেটেলিতে এসে পৌঁছোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর এদিন তিনি উত্তরবঙ্গের বিপর্যয় মোকাবিলা আধিকারিকদের নিয়ে বৈঠক সারলেন তিনি।

এদিন তিনি হেলিকপ্টারে মেটেলি ব্লকের টিয়াবন এলাকার হেলিপ্যাডে নামেন। সেখান থেকে সড়ক পথে সোজা চলে যান চালসা যুব আবাসে। হেলিপ্যাডে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ির চেয়ারম্যান খগেশ্বর রায়, জেলা সভানেত্রী মহুয়া গোপ সহ জেলার অন্যান্য নেতা-নেত্রীরা। এরপর যুব আবাসে উত্তরবঙ্গের বিপর্যয় মোকাবিলা আধিকারিকদের নিয়ে তিনি একটি বৈঠক করেন। এই বৈঠকে মাল নদীর হড়পা প্রসঙ্গ উঠে আসে। বর্ষা আগে এসেছে তাই অবিলম্বে মাল নদী, চেল ও ঘিষ নদীতে লাল সতর্কতা জারি করে বালি পাথর উত্তোলন সম্পূর্ণ বন্ধ করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। ভুটান জল ছেড়ে দিচ্ছে সে জন্য নদীগুলোতে হড়পা বানের আশঙ্কা তৈরি হচ্ছে জানিয়ে ভুটানের সঙ্গে সচিব পর্যায়ের যৌথ কমিটি গঠনের কথাও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

পাশাপাশি দক্ষিণ দিনাজপুরের আত্রেয়ী নদীর প্রসঙ্গও এদিনের বৈঠকে উঠে আসে। বাংলাদেশ নদীর উপরে যে বাঁধ তৈরি করেছে সেই বিষয়ে মুখ্যমন্ত্রী এদিন বিস্তারিত জানতে চান। নদীর জল এখন কী পর্যায়ে রয়েছে তা জানতে সমীক্ষা শুরু হয়েছে বলেও সেচ কর্তারা জানান। হড়পা প্রবন নদীগুলোতে সতর্কতা জারি করারও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এদিন বেলা দুটো নাগাদ বৈঠক শেষে মুখ্যমন্ত্রী সড়কপথে চলে যান চালসা মেটেলি রাজ্য সড়কের পাশে থাকা একটি বিলাসবহুল হোটেলে। ওখানেই মুখ্যমন্ত্রী রাত্রিযাপন করবেন। মঙ্গলবার মুখ্যমন্ত্রীর সভা রয়েছে জলপাইগুড়ির ক্রান্তিতে।

Releated Posts

পাপ্পু যাদবের গেরুয়া পোশাকে সংসদে প্রতিবাদ ‘উচিত হয়নি’: সমাজবাদী পার্টির রাম গোপাল যাদব

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): অযোধ্যার রামমন্দিরে অনুদানের অর্থ আত্মসাতের অভিযোগকে কেন্দ্র করে সংসদ চত্বরে গেরুয়া পোশাক পরে স্বতন্ত্র…

ByByNews Desk Aug 3, 2026

অবিরাম বৃষ্টিতে উদ্বেগ বাড়ছে কেরলে, জরুরি বৈঠক মুখ্যমন্ত্রী ভি.ডি. সাথীশনের; সতর্কতায় গোটা রাজ্য

তিরুবনন্তপুরম, ৩ আগস্ট (আইএএনএস): টানা ভারী বৃষ্টিতে কেরলের বিভিন্ন জেলায় বন্যা, ভূমিধস, জলাবদ্ধতা ও ব্যাপক ক্ষয়ক্ষতির পরিস্থিতির মধ্যে…

ByByNews Desk Aug 3, 2026

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top