News Flash

  • Home
  • মুখ্য খবর
  • খার্চি পূজা উপলক্ষে ২৬ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত চলবে ধর্মনগর থেকে সাব্রুম স্পেশাল ট্রেন
Image

খার্চি পূজা উপলক্ষে ২৬ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত চলবে ধর্মনগর থেকে সাব্রুম স্পেশাল ট্রেন

আগরতলা, ২৬ জুন (হি.স.) : ত্রিপুরা সরকারের আবেদনে সাড়া দিয়েছে পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে। ২৬ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত আগরতলা-ধর্মনগর ও আগরতলা-সাব্রুম রুটে দুইটি অতিরিক্ত প্যাসেঞ্জার ট্রেন চলবে।

ত্রিপুরায় জাতি-জনজাতির অন্যতম প্রধান উৎসব খার্চি পূজা। পুরাতন আগরতলায় চতুর্দশ দেবতার মন্দিরে সাতদিনব্যাপী ওই পূজা ও মেলা অনুষ্ঠিত হয়। খার্চি উৎসব ঘিরে প্রচুর মানুষের ভীড় লক্ষ্য করা যায় প্রতিবছর। ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই মিলন উৎসবে সামিল হতে আসেন।

তাই ত্রিপুরা সরকার যাত্রী ভীড় সামাল দেওয়ার জন্য এবং খার্চি উৎসবে সকল অংশের মানুষের অংশগ্রহণের সুযোগের লক্ষ্যে পূর্বোত্তর সীমান্ত রেলওয়ের কাছে অতিরিক্ত ট্রেনের আবেদন জানিয়েছিল। সেই আবেদনে পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে সাড়া দিয়েছে।

২৬ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত আগরতলা-ধর্মনগর এবং আগরতলা-সাব্রুম রুটে দুইটি ট্রেন চলবে। ওই ট্রেন ভোর পাঁচটায় আগরতলা থেকে ছাড়বে এবং সকাল সাড়ে নয়টায় ধর্মনগর পৌঁছাবে। ফিরতি পথে ওই ট্রেন সকাল ১০টা ৩৫ মিনিটে ধর্মনগর থেকে ছাড়বে এবং দুপুর ২টায় আগরতলায় পৌঁছাবে। 

অন্যদিকে, আগরতলা থেকে সাব্রুমের উদ্দেশ্যে ট্রেন দুপুর ২টা ১৫ মিনিটে ছাড়বে এবং ওই ট্রেন বিকেল ৪টা ৩৫ মিনিটে সাব্রুম পৌঁছাবে। ফিরতি পথে ওই ট্রেন বিকেল পাঁচটায় সাব্রুম থেকে ছাড়বে এবং সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে আগরতলায় পৌঁছাবে। ওই স্পেশাল প্যাসেঞ্জার ট্রেনে একটি এসএলআর সহ মোট সাতটি বগি রয়েছে। 

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top