News Flash

  • Home
  • দিনের খবর
  • পঞ্চায়েত ভোটের প্রচারে উত্তরবঙ্গ থেকে বিএসএফকে নিশানা মমতার
Image

পঞ্চায়েত ভোটের প্রচারে উত্তরবঙ্গ থেকে বিএসএফকে নিশানা মমতার

কোচবিহার, ২৬ জুন (হি. স.) : পঞ্চায়েত ভোটের প্রচারে উত্তরবঙ্গে পৌছে গেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কোচবিহার থেকে পঞ্চায়েত নির্বাচনের প্রচার শুরু করেছেন মুখ্যমন্ত্রী। এদিন কোচবিহারের চান্দামারিতে জনসভার শুরুতেই বিএসএফকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। বিএসএফের গুলিতে নিহত স্বজনহারাদের পাশে থাকবে তৃণমূল, এদিন এ বার্তাও দেন তৃণমূল সুপ্রিমো।

তিনি বলেন, ‘গুলি করে মারা যেন অধিকারের মধ্যে পড়ে গিয়েছে। খবর আছে বর্ডারে গিয়ে সাধারণ মানুষকে ভয় দেখাবে। ভোটের আগে আপনাদের ভয় দেখাবে। বিএসএফ ভয় দেখালে আমাদের এসে জানান’। বকেয়া টাকা নিয়ে এদিন ফের কেন্দ্রকে কটাক্ষ করে তৃণমূল নেত্রী বলেন, ‘বাংলা থেকে টাকা তুলে নিয়ে গিয়ে প্রাপ্য টাকা দেয় না। গ্রামের রাস্তা তৈরির টাকা কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে। কোচবিহার বিমানবন্দর তৈরির সব টাকা রাজ্য সরকার দিয়েছে। একশো দিনের কাজে ৭ হাজার কোটি টাকা পাওনা দেয়নি কেন্দ্র। বিধবা ভাতার টাকা কমিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার।’ পঞ্চায়েতে জিতে বকেয়া টাকা ছিনিয়ে আনবেন বলেও জানান মমতা। পাশাপাশি তিনি বলেন, উত্তরবঙ্গে অর্থনৈতিক করিডর হবে। কাজের জন্য বাইরে যেতে হবে না। বিজেপির বিরুদ্ধে সরব হয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, ‘যেখানে বিজেপি গুন্ডামি করবে, হাতা-খুন্তি নিয়ে রুখে দাঁড়ান। পঞ্চায়েত এবার থেকে আমরা নিয়ন্ত্রণ করব। আমরা চাই মানুষের পঞ্চায়েত।’

এদিন সভাকে ঘিরে উপচে পড়েছে মানুষের ভিড়। কোচবিহারের দক্ষিণ বিধানসভার চান্দামারিতে প্রাণনাথ হাইস্কুল প্রাঙ্গনে সভা করেন মমতা। সভাস্থলের পাশেই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের মাঠে তৈরি করা হয়েছে হেলিপ্যাড। কপ্টারে করে সভাস্থলে আসেন মুখ্যমন্ত্রী। কোচবিহারের জনসভা শেষ করার পর তৃণমূল নেত্রী জলপাইগুড়ি জেলায় মালবাজার যাবেন বলে খবর। সেখানে মঙ্গলবার মালবাজার সংলগ্ন এলাকাতেও তিনি জনসভা করতে পারেন বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে। উত্তরবঙ্গজুড়ে আরও কয়েকটি সভা করার কথা রয়েছে তাঁর। পাশাপাশি, মঙ্গলবার থেকে প্রচারে নামছেন দলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। নদিয়া জেলা থেকে পঞ্চায়েত নির্বাচনের প্রচার শুরু করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। মঙ্গলবার দুপুর ১টায় হাঁসখালিতে জনসভা করবেন অভিষেক। এরপর দুপুর ২ টায় মুর্শিদাবাদের ডোমকলে রোড-শো রয়েছে তাঁর। নির্বাচনে আগে বর্ধমান, বীরভূম, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর, মালদা, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে সহ একাধিক জেলায় প্রচারে যাবেন তিনি।

কোচবিহারের জনসভা শেষ করার পর তৃণমূল নেত্রী জলপাইগুড়ি জেলায় মালবাজার যাবেন বলে খবর। সেখানে মঙ্গলবার মালবাজার সংলগ্ন এলাকাতেও তিনি জনসভা করতে পারেন বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে। উত্তরবঙ্গজুড়ে আরও কয়েকটি সভা করার কথা রয়েছে তাঁর।

Releated Posts

নিজের পছন্দের নিরাপত্তারক্ষী পাওয়া সম্ভব নয়: মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহারের অভিযোগ খারিজ করে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু…

ByByNews Desk Jun 18, 2026

অনুপ্রবেশ রোধে সাফল্যের জন্য শুভেন্দু অধিকারী সরকারকে প্রশংসা রাজ্যপালের

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি. ভি. আনন্দ বোস (আর.এন. রবি হিসেবে উল্লিখিত) বৃহস্পতিবার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Jun 18, 2026

সমস্তিপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৩, আহত ৮

পাটনা, ১৮ জুন (আইএএনএস): বিহারের সমস্তিপুর জেলায় বৃহস্পতিবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে এবং অন্তত আটজন…

ByByNews Desk Jun 18, 2026

কেরলে আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের তদন্তে তৎপর ইডি, হাসপাতাল-সহ একাধিক স্থানে তল্লাশি

কোচি, ১৮ জুন (আইএএনএস): কেরলকে কেন্দ্র করে পরিচালিত আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের অভিযোগে তদন্ত আরও জোরদার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…

ByByNews Desk Jun 18, 2026

রিতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেওয়ার স্পিকারের সিদ্ধান্ত বহাল রাখল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার রথীন্দ্র বসের সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে অস্বীকার করল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার আদালতের…

ByByNews Desk Jun 18, 2026

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top