News Flash

  • Home
  • দেশ
  • ভোটের প্রচারে আজ কোচবিহার সফরে যাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Image

ভোটের প্রচারে আজ কোচবিহার সফরে যাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুন (হি. স.) : পঞ্চায়েত নির্বাচনের প্রচারে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ দিয়ে শুরু হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রচার। এর জন্য আজ রবিবারই উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী । সোমবার কোচবিহারে ওমঙ্গলবার জলপাইগুড়িতে একটি করে সভা করার কথা তাঁর। জলপাইগুড়ির সভা করে কলকাতায় ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রচারে যাবেন তৃণমূল নেত্রী। পাশাপাশি প্রচারে নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। ফলে হাতে আর মাত্র কয়েকদিন। আর এই হাইভোল্টেজ নির্বাচনকে পাখির চোখ করেছে সব রাজনৈতিক দল। সোমবার থেকে প্রচারে নামছেন খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সফর শুরু হবে উত্তরবঙ্গ দিয়ে। সোমবার কোচবিহারের চান্দামারিতে জনসভা করবেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার জলপাইগুড়ির মাল-এও একটি সভা করার কথা তাঁর। জলপাইগুড়ির সভা করে কলকাতায় ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর দক্ষিণবঙ্গের জঙ্গলমহলে বেশ কয়েকটি নির্বাচনী সভা করার কথা আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। কলকাতা ও জেলার ৫০ নেতার একটি তালিকা তৈরি করেছে তৃণমূল। এই নেতারা ইতিমধ্যেই জেলায় প্রচারও শুরু করে দিয়েছেন। পঞ্চায়েত নির্বাচনে প্রচারে নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
পঞ্চায়েত নির্বাচনের আগে জনসংযোগকে লক্ষ্য করে ঝাঁপিয়েছিল তৃণমূল। টানা দুমাস রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নবজোয়ার যাত্রা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত সপ্তাহে সেই কর্মসূচি শেষ হয়েছে। এরপর গত ১৭ জুন কালীঘাটে তৃণমূলের দলীয় বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, প্রথম সারির ৫০ জন নেতা-নেত্রী জেলায় জেলায় পঞ্চায়েত ভোটের প্রচার করবেন। ২০ জুন থেকে তাঁরা প্রচারে নামবেন বলে সিদ্ধান্তও নেওয়া হয়েছিল। প্রচারের কৌশল হিসেবে ঠিক হয়, গ্রামে গ্রামে ঘুরে রাজ্য সরকারের উন্নয়নের তালিকা তুলে ধরা হবে। সেইসঙ্গে ভোটারদের প্রতিশ্রুতি দেওয়া হবে, তৃণমূলকে ভোট দিয়ে পঞ্চায়েতে শক্তিশালী করলে, ২০২৪ সালে দিল্লি থেকে মোদী সরকার সরাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। আর এবার গ্রামবাংলার ভোটকে সামনে রেখে ময়দানে নামছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়।

Releated Posts

ওনাম স্পেশাল এনফোর্সমেন্ট ড্রাইভে কেরলে ২,৩৩২ মামলা, গ্রেফতার ৭১৫

তিরুবনন্তপুরম, ৮ আগস্ট (আইএএনএস): ওনাম উৎসবের আগে কেরলে অবৈধ মদ, স্পিরিট, মাদক এবং তামাকজাত পণ্যের বিরুদ্ধে অভিযান আরও…

ByByNews Desk Aug 8, 2026

সরকার দাবিগুলি গুরুত্ব দিয়ে বিবেচনা করেছে, তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ঝাড়খণ্ডের পড়ুয়া প্রতিনিধি দল

রাঁচি, ৮ আগস্ট (আইএএনএস): জেএমএম-নেতৃত্বাধীন ঝাড়খণ্ড সরকারের সঙ্গে জেপিএসসি-জেএসএসসি অ্যাসপির্যান্ট ন্যায় মঞ্চের পড়ুয়াদের দ্বিতীয় দফার বৈঠকের পর প্রতিনিধি…

ByByNews Desk Aug 8, 2026

আরবিআই-শহর সমবায় ব্যাঙ্কগুলির আরও ঘনিষ্ঠ সহযোগিতার পক্ষে অমিত শাহ, পুরনো ধারণা ছাড়ার আহ্বান

মুম্বই, ৮ আগস্ট (আইএএনএস): শহর সমবায় ব্যাঙ্কগুলির (ইউসিবি) উন্নয়নে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) সাম্প্রতিক বছরগুলিতে সহযোগিতামূলক মনোভাব…

ByByNews Desk Aug 8, 2026

বিশ্বের বাজারে নতুন পরিচয় গড়ছে বিহারের প্রতিভা ও পণ্য: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ৮ আগস্ট (আইএএনএস): বিহারের প্রতিভা ও বিভিন্ন পণ্য এবার আন্তর্জাতিক বাজারে নিজেদের নতুন পরিচয় তৈরি করছে বলে…

ByByNews Desk Aug 8, 2026
Scroll to Top