News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কর্মচারী সংঘের উদ্যোগে খোয়াইয়ে রক্তদান শিবির অনুষ্ঠিত
Image

কর্মচারী সংঘের উদ্যোগে খোয়াইয়ে রক্তদান শিবির অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জুন৷৷  রবিবার খোয়াই জেলা হাসপাতালের ব্লাড ব্যাংকে ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ খোয়াই মহকুমা কমিটির উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়৷
 রক্তদান জীবন দান৷ রক্তের কোন বিকল্প নেই’৷ রবিবার ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ খোয়াই মহকুমা কমিটির উদ্যোগে খোয়াই জেলা হাসপাতাল স্থিত ব্লাড ব্যাংকে এক রক্তদানের শিবিরের আয়োজন করা হয়৷ এদিন এই রক্তদানের শিবিরের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি খোয়াই মন্ডল সভাপতি সুব্রত মজুমদার, খোয়াই পুর পরিষদের চেয়ারপারসন দেবাশীষ নাথশর্মা, রামচন্দ্র ঘাট বিজেপি মন্ডল সভাপতি সঞ্জিব দেববর্মা, টি আর কে এসের নেতৃত্ব অমর সাহা সহ অন্যান্যরা৷ এদিন এই রক্তদান শিবিরে কর্মচারী অংশের পঞ্চাশের অধিক রক্তদাতা রক্ত দান করেন৷ রক্তদান শিবিরকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনাও পরিলক্ষিত হয়৷

Releated Posts

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026

গরু চুরির অভিযোগে দুই ভাই আটক, উদ্ধার চারটি গবাদি পশু ও পাচারে ব্যবহৃত গাড়ি

আগরতলা, ২৫ জুলাই: গরু চুরির অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি গবাদি পশু উদ্ধার…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top