News Flash

  • Home
  • দেশ
  • রাজীব সিনহাকে শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে সমস্ত পদক্ষেপ করার বার্তা দিলেন সিভি আনন্দ বোস
Image

রাজীব সিনহাকে শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে সমস্ত পদক্ষেপ করার বার্তা দিলেন সিভি আনন্দ বোস

কলকাতা, ২৫ জুন(হি.স.): রাজ্যজুড়ে হিংসার আবহে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে তলব করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। নির্বাচনের কাজে ব্যস্ত থাকার কারণ দেখিয়ে রাজভবন এড়িয়ে যান রাজীব। এর পরেই নির্বাচন কমিশনার হিসেবে রাজীবের যোগদান রিপোর্ট ফেরত পাঠিয়ে দেন রাজ্যপাল। তার পরেই রবিবার বিকেল সাড়ে ৫টা নাগাদ রাজভবনে যান রাজীব। বের হন ঘণ্টা দুয়েক পর। এদিনের বৈঠকে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে সমস্ত পদক্ষেপ করার বার্তা দিলেন রাজ্যপাল । রাজভবন সূত্রে এমনটাই জানা গেছে ।

এদিন রাজ্যপাল রাজীব বৈঠকে নির্বাচন সংক্রান্ত বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়। নির্বাচনের জন্য প্রস্তুতি কী কী নেওয়া হয়েছে, রাজ্যপালকে তা বিশদে অবগত করেন রাজ্য নির্বাচন কমিশনার। তার পরেই রাজীবকে রাজ্যপালের বার্তা, “আপনি স্বাধীনভাবে কাজ করুন।” রাজীবকে রাজ্যপাল আরও বলেন, “রাজনৈতিক দল নির্বিশেষে পদক্ষেপ করতে হবে। কোথাও গন্ডগোলের অভিযোগ পাওয়া গেলেই ব্যবস্থা নিতে হবে। মানুষ যেন নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। ভোটাররা যেন বাধা না পান। অভিযোগ পেলেই গুরুত্বের সঙ্গে তা খতিয়ে দেখতে হবে। রাজভবন কোনও রিপোর্ট চাইলে তাও দিতে হবে।”

নির্বাচনের কাজে কেন্দ্রীয় বাহিনীকে যাতে ঠিকঠাক কাজে লাগানো হয়, সে কথাও রাজীবকে জানিয়ে দেন রাজ্যপাল। স্পর্শকাতর বুথে বাড়তি নজর দেওয়ার কথাও বলেছেন। রাজ্যে হিংসার আবহে রাজভবনে খোলা হয়েছিল পিস রুম। সেখানে যেসব অভিযোগ জমা পড়েছে, এদিনের বৈঠকে সেসব নিয়েও আলোচনা হয়।

Releated Posts

অধিবেশনের বাকি সময়ের জন্য তেলঙ্গানা বিধানসভা থেকে সাসপেন্ড বিআরএসের ২১ বিধায়ক

হায়দরাবাদ, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিধানসভার অধিবেশন চলাকালীন বারবার বিক্ষোভ ও সভার কাজ ব্যাহত করার অভিযোগে বর্ষাকালীন অধিবেশনের বাকি…

ByByNews Desk Sep 9, 2026

বিক্ষিপ্ত বৃষ্টির জেরে চেন্নাইয়ে ডেঙ্গু নজরদারি ও মশা নিয়ন্ত্রণে জোর

চেন্নাই, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিক্ষিপ্ত বৃষ্টির জেরে জল জমে নতুন করে মশার প্রজননস্থল তৈরি হওয়ার আশঙ্কায় চেন্নাইয়ের গ্রেটার…

ByByNews Desk Sep 9, 2026

গুজরাটে বিরোধীদের কটাক্ষ মোদির, বললেন—‘মিথ্যার গুঞ্জন নয়, সত্যের হুঙ্কারের সঙ্গে রয়েছে ভারতের যুবসমাজ’

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে ডেডিকেটেড ফ্রেইট করিডরের সুফল ব্যাখ্যা করতে গিয়ে মঙ্গলবার রাজনৈতিক বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় আরও বড় ভূমিকা নিচ্ছে ব্রিকস

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উদীয়মান অর্থনীতিগুলির ক্রমবর্ধমান প্রভাবের মধ্যে নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে ব্রিকস আরও গুরুত্বপূর্ণ…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top