News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জিবি বাজার এলাকায় যানজট নিয়ন্ত্রণ করতে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত
Image

জিবি বাজার এলাকায় যানজট নিয়ন্ত্রণ করতে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জুন৷৷ জিবি বাজার এলাকাকে ট্রাফিক জ্যাম মুক্ত করার লক্ষ্যে রবিবার ট্রাফিক দত্তরের উদ্যোগে স্থানীয় ব্যবসায়ী ক্লাব কর্মকর্তা এবং পুলিশ ও ট্রাফিক পুলিশকে নিয়ে  গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়৷  রবিবার ট্রাফিক দপ্তরের উদ্যোগে জিবি বাজারকে কিভাবে যানজট মুক্ত রাখা যায় সেই বিষয় নিয়ে জিবি বাজার মার্কেটে যানবাহন চালক, স্থানীয় ব্যবসায়ী, ক্লাব কর্তৃপক্ষ এবং ট্রাফিক ও পুলিশ কর্মীদের নিয়ে  বৈঠক করা হয়৷  উপস্থিত ছিলেন ট্রাফিক এসপি মানিক লাল দাস ,এনসিসি থানার মহকুমা পুলিশ আধিকারিক পারমিতা পান্ডে সহ অন্যান্যরা৷বেশ কয়েক মাস যাবত জিবি বাজার এলাকায় প্রতিনিয়ত যানজট লেগে রয়েছে৷ এতে  জিবি হাসপাতালে আসা ইমার্জেন্সি গাড়ি সহ রোগীকে দীর্ঘ সময় ট্রাফিক জ্যামের কারণে রাস্তার মধ্যে আটকে থাকতে হচ্ছে৷ এতে  রোগীর আরো অসুস্থ হয়ে পড়ছে৷ অনেক সময় অনেক দেরি হওয়ার কারণে গাড়ির মধ্যেও কিছু কিছু রোগী মৃত্যুর কোলে ঢলে পড়ছে৷   জিবি বাজারকে ট্রাফিক জ্যাম মুক্ত করতে অবশেষে ময়দানে নামল ট্রাফিক দপ্তর৷ এই বৈঠকে সিদ্ধান্ত হয় খুব শীঘ্রই জিবি বাজার থেকে সমস্ত গাড়ির স্ট্যান্ড  সরিয়ে নেওয়া হবে৷ এসপি মানিক লাল দাস জানান অন্যান্য রাজ্যের তুলনায় এখানে ট্রাফিক ব্যবস্থা অনেক ভালো৷ এই বৈঠকে আরো সিদ্ধান্ত হয়  ফুটপাতে থাকা বেশ কিছু দোকানগুলি সরিয়ে দেওয়া হবে৷

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top