News Flash

  • Home
  • মুখ্য খবর
  • স্টেট কোপারেটিভ ব্যাঙ্কের ৪০তম বার্ষিক সভা অনুষ্ঠিত
Image

স্টেট কোপারেটিভ ব্যাঙ্কের ৪০তম বার্ষিক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জুন৷৷  রবিবার ত্রিপুরা স্টেট কো অপারেটিভ ব্যাংক লিমিটেডের উদ্যোগে ৪০ তম বার্ষিক সভা অনুষ্ঠিত হয় আগরতলা টাউন হলে৷ উপস্থিত  ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সহ অন্যান্যরা৷ ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের ৪০ তম বার্ষিক সাধারণ সভার আনুষ্ঠানিক উদ্বোধন করে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন বর্তমান কেন্দ্রীয় সরকার গ্রামীণ এলাকার অর্থনৈতিক উন্নয়নে বিশেষ গুরুত্ব আরোপ করেছে৷ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন গ্রামের এলাকার উন্নয়ন ছাড়া দেশের এবং কোন রাজ্যের সার্বিক উন্নয়ন সম্ভব নয়৷ প্রধানমন্ত্রীর সেই দিশাতেই কাজ করে চলেছে এর রাজ্য সরকার৷ গ্রামীন এলাকার মানুষের আর্থ ও সামাজিক উন্নয়নের জন্য বর্তমান সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে কাজ করে চলেছে৷ ইতিমধ্যেই এর সুফল মিলতে শুরু করেছে বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী৷ ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড বিগত দিনগুলিতে লোকসানের বোঝা বহন করত৷ কিন্তু বিগত পাঁচ বছর ধরে ত্রিপুরা স্টেট ও অপারেটিভ ব্যাংক লিমিটেড লাভে চলেছে বলেও তিনি উল্লেখ করেন৷ এটি অত্যন্ত ভালো দিক বলে ও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী৷

Releated Posts

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গৃহীত, অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী

নয়াদিল্লি, ২৫ জুলাই : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় নতুন দিশা এসেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন ও নতুন দিশা এসেছে বলে…

ByByNews Desk Jul 25, 2026

কেন্দ্রের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল সিজেপি

নয়াদিল্লি, ২৫ জুলাই: কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যু: হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্তের দাবি মানিক সরকারের

আগরতলা, ২৫ জুলাই: প্রাক্তন পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন…

ByByTaniya Chakraborty Jul 25, 2026
Scroll to Top