News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিরোধীরা ঐক্যের কথা বলে, কিন্তু তাঁদের ঐক্যবদ্ধ হতে দেখা যায় না : অনুরাগ ঠাকুর
Image

বিরোধীরা ঐক্যের কথা বলে, কিন্তু তাঁদের ঐক্যবদ্ধ হতে দেখা যায় না : অনুরাগ ঠাকুর

পানিপত, ২৪ জুন (হি.স.): বিহারের পাটনায় বিরোধীদের বৈঠককে তীব্র কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা অনুরাগ সিং ঠাকুর। শনিবার হরিয়ানার পানিপতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুরাগ সিং ঠাকুর বলেছেন, বিরোধীরা ঐক্যের কথা বলে, কিন্তু তাঁদের ঐক্যবদ্ধ হতে দেখা যায় না। অনুরাগ বলেছেন, রঙ্গমঞ্চ সাজানো হয়েছে, নাটকমন্ডলী একত্রিত হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে বাংলা ছেড়ে চলে যাওয়ার কথা বলছেন, সেখানে তাঁরা কীভাবে এক মঞ্চে এলেন? অখিলেশ বলেছেন উত্তর প্রদেশ ছাড়ুন, লালু-নীতীশ বলছেন বিহার ছেড়ে দিন। তাহলে কী কংগ্রেস জোটে চেয়ার বসানোর জন্যই থেকে যাবে?

কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর আরও বলেছেন, বিরোধীদের বৈঠকে সমস্ত দুর্নীতিগ্রস্ত নেতারা অংশ নেন। তাঁরা ঐক্যের কথা বলেন, কিন্তু ঐক্যবদ্ধ হতে দেখা যায় না। উল্লেখ্য, শুক্রবার পাটনায় মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সরকারি বাসভবনে বৈঠকে বসে ১৫টির বেশি বিরোধী রাজনৈতিক দলের নেতারা। বৈঠকে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার বিষয়ে ঐক্যমত্যে এসেছেন সমস্ত নেতারা। পরবর্তী বৈঠক হবে শিমলায়।

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top