News Flash

Image

এনএফ রেলওয়ের অধীন সামার স্পেশাল ট্রেনের সময়সীমা সম্প্রসারণ

গুয়াহাটি, ২৪ জুন (হি.স.) : অতিরিক্ত ভিড় হ্রাস করতে সামার স্পেশাল ট্রেনগুলির সময়সীমা বিদ্যমান চলাচল, সময়সূচি, স্টপেজ ও গঠনের সাথে আগামী অক্টোবর (২০২৩) পর্যন্ত সম্প্রসারণ করার সিদ্ধান্ত নিয়েছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে কর্তৃপক্ষ

এ সম্পর্কে বিস্তৃত তালিকা সহ এক প্রেসবার্তায় উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানান, ০৫৬১৬ নম্বর গুয়াহাটি-উদয়পুর সিটি স্পেশাল ট্রেন এখন ২ জুলাই থেকে ২৯ অক্টোবর (২০২৩) পর্যন্ত প্রত্যেক রবিবার করে ১৮টি ট্রিপের জন্য চলাচল করবে। ফেরত যাত্রার সময়, ০৫৬১৫ নম্বর উদয়পুর সিটি-গুয়াহাটি স্পেশাল ট্রেন এখন ৫ জুলাই থেকে ১ নভেম্বর (২০২৩) পর্যন্ত প্রত্যেক বুধবার করে ১৮টি ট্রিপের জন্য চলাচল করবে।

এভাবে ০৫৭৬২ নম্বর কাটিহার-রাঁচি স্পেশাল ট্রেন এখন ৬ জুলাই থেকে ২৬ অক্টোবর পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবার করে ১৭টি ট্রিপের জন্য চলাচল করবে। ফেরত যাত্রার সময় ০৫৭৬১ নম্বর রাঁচি-কাটিহার স্পেশাল ট্রেন এখন ৭ জুলাই থেকে ২৭ অক্টোবর পর্যন্ত প্রত্যেক শুক্রবার করে ১৭টি ট্রিপের জন্য চলাচল করবে।

০৫৭৩৪ নম্বর কাটিহার-অমৃতসর স্পেশাল ট্রেন এখন ৮ জুলাই থেকে ২৮ অক্টোবর পর্যন্ত প্রত্যেক শনিবার করে ১৭টি ট্রিপের জন্য চলাচল করবে। ফেরত যাত্রার সময় ০৫৭৩৩ নম্বর অমৃতসর-কাটিহার স্পেশাল ট্রেন এখন ১০ জুলাই থেকে ৩০ অক্টোবর পর্যন্ত প্রত্যেক সোমবার করে ১৭টি ট্রিপের জন্য চলাচল করবে।

০২৫১৮ নম্বর গুয়াহাটি-কলকাতা স্পেশাল ট্রেন এখন ১৫ জুলাই থেকে ২৮ অক্টোবর পর্যন্ত প্রত্যেক শনিবার ১৬টি ট্রিপের জন্য চলাচল করবে। ফেরত যাত্রার সময় ০২৫১৭ নম্বর কলকাতা-গুয়াহাটি স্পেশাল ট্রেন এখন ১৩ জুলাই থেকে ২৬ অক্টোবর পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবার করে ১৬টি ট্রিপের জন্য চলাচল করবে।

০২৫০২ নম্বর আগরতলা-কলকাতা স্পেশাল ট্রেন এখন ১২ জুলাই থেকে ২৫ অক্টোবর পর্যন্ত প্রত্যেক বুধবার করে ১৬টি ট্রিপের জন্য চলাচল করবে। ফেরত যাত্রার সময় ০২৫০১ নম্বর কলকাতা-আগরতলা স্পেশাল ট্রেন এখন ১৬ জুলাই থেকে ২৯ অক্টোবর পর্যন্ত প্রত্যেক রবিবার করে ১৬টি ট্রিপের জন্য চলাচল করবে।

০৫৬৩৯ নম্বর শিলচর-কলকাতা স্পেশাল ট্রেন এখন ২০ জুলাই থেকে ২৬ অক্টোবর পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবার করে ১৫টি ট্রিপের জন্য চলাচল করবে। ফেরত যাত্রার সময় ০৫৬৪০ নম্বর কলকাতা-শিলচর স্পেশাল ট্রেন এখন ২১ জুলাই থেকে ২৭ অক্টোবর পর্যন্ত প্রত্যেক শুক্রবার করে ১৫টি ট্রিপের জন্য চলাচল করবে।

এছাড়া, ০১৬৬৫ নম্বর রানি কমলাপতি-আগরতলা স্পেশাল ট্রেনের পরিষেবা ২৮ সেপ্টেম্বর পর্যন্ত প্রত্যেক বৃহস্পিতবার চালানোর জন্য বৃদ্ধি করা হয়েছে এবং ফেরত যাত্রার সময় ০১৬৬৬ নম্বর আগরতলা-রানি কমলাপতি স্পেশাল ট্রেনের পরিষেবা ১ অক্টোবর পর্যন্ত প্রত্যেক রবিবার চালানোর জন্য বৃদ্ধি করা হয়েছে।

ট্রেনের পরিষেবা সম্প্রসারণ করার ফলে এই রুটগুলির অন্যান্য ট্রেনের ওয়েটিং লিস্টের যাত্রীরা উপকৃত হবেন। এই ট্রেনগুলির স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি ওয়েবসাইটে পাওয়া যাবে এবং বিভিন্ন খবরের কাগজ ও উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের সোশাল মিডিয়া প্ল্যাটফর্মেও অধিসূচিত করা হয়েছে। যাত্রার করার আগে বিশদ বিবরণ দেখে নেওয়ার জন্য যাত্রীদের অনুরোধ জানিয়েছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে।

Releated Posts

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top