News Flash

Image

কর্তব্যে গাফিলতি, গ্রেফতার অসম পুলিশের সাব-ইনস্পেক্টর নুরউদ্দিন

গুয়াহাটি, ২৪ জুন (হি.স.) : কর্তব্যে গাফিলতির দায়ে গ্রেফতার হয়েছেন অসম পুলিশের জনৈক সাব-ইনস্পেক্টর (এসআই) নুরউদ্দিন আহমেদ। আহমেদকে বাকসা থেকে গ্রেফতার করেছে দরং জেলার সিপাঝাড় থানার পুলিশ।

জানা গেছে, অতিরিক্ত পুলিশ সুপার রোজি তালুকদারের দায়েরকৃত এক এফআইআর-এর ভিত্তিতে অসম পুলিশের এসআই নুরউদ্দিন আহমেদকে গ্রেফতার করা হয়েছে। অতিরিক্তি পুলিশ সুপার তালুকদারের অভিযোগ, এসআই নুরউদ্দিন আহমেদকে যখন সিপাঝার থানায় নিয়োগ দেওয়া হয়েছিল, তখন তিনি বেশ কয়েকটি মামলার উপযুক্ত নথিপত্র জমা দেননি। তাছাড়া তিনি মামলা সংক্রান্ত বহু ভুক্তভোগীর সাথে দুর্ব্যবহারও করেছেন। বর্তমানে নুরউদ্দিন বাকসা জেলা স্পেশাল ব্রাঞ্চে নিয়োজিত ছিলেন।
ওই এফআইআর-এর ভিত্তিতে গতকাল শুক্রবার রাতে সিপাঝাড় পুলিশের এক দল বাকসায় গিয়ে নুরউদ্দিন আহমেদকে গ্রেফতার করেছে।

Releated Posts

অসমের পরবর্তী উন্নয়নের ভিত্তি হবে যোগাযোগ ব্যবস্থা: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী উন্নয়ন পর্বের ভিত্তি হিসেবে যোগাযোগ ব্যবস্থাকে গড়ে তোলা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

অসমে জ্বালানি খাতে বড় বিনিয়োগের সম্ভাবনা, ৮০ হাজার কোটি টাকা বিনিয়োগে তৈরি হবে ৪০ হাজার কর্মসংস্থান: হিমন্ত

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী পর্যায়ের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে জ্বালানি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

দেশে ১৩,১৮৬টি নতুন এমবিবিএস আসন অনুমোদন, চিকিৎসাশিক্ষা সম্প্রসারণকে স্বাগত অসমের মুখ্যমন্ত্রীর

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দেশে আরও ১৩,১৮৬টি এমবিবিএস আসন অনুমোদনের সিদ্ধান্তকে স্বাগত জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। ন্যাশনাল…

ByByNews Desk Sep 13, 2026

মণিপুরের লোকটাক হ্রদে নৌকাভ্রমণ মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের

ইম্ফল, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দু’দিনের মণিপুর সফরে এসে শনিবার উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ লোকটাক লেকে নৌকাভ্রমণ…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top