News Flash

  • Home
  • দিনের খবর
  • শিলিগুড়িতে বাড়ির সামনে থেকে ব্যবসায়ীকে অপহরণ
Image

শিলিগুড়িতে বাড়ির সামনে থেকে ব্যবসায়ীকে অপহরণ

শিলিগুড়ি, ২৪ জুন (হি. স.) : শিলিগুড়িতে সাত সকালে বাড়ির সামনে থেকে ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ উঠল। ওই ব্যবসায়ীর নাম, প্রভাকর সিং। শনিবার সকাল ৬টা ১৫মিনিট নাগাদ চম্পাসারী এলাকায় বাড়ির সামনে থেকে ওই ব্যক্তিকে অপহরণ করা হয় বলে অভিযোগ।

স্থানীয় এক মহিলা চা বিক্রেতা জানান, এদিন গাড়িতে করে তিনজন এলাকায় আসে। এরপর ওই ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা করলে ওই মহিলা চিৎকার শুরু করেন। এদিকে চিৎকার করায় তাঁর মাথায় বন্দুক ঠেকায় দুষ্কৃতীরা। এরপর মহিলা সেখান থেকে পালিয়ে গেলে দুষ্কৃতীরা ব্যবসায়ীকে অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ। ওই মহিলাই ব্যবসায়ীর বাড়িতে পুরো বিষয়টি জানান। ইতিমধ্যে প্রধাননগর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। যদিও এখনও ফোন করে কোনও মুক্তিপণ দাবি করেনি দুষ্কৃতীরা। কেন, কী উদ্দেশ্যে এমনটা করা হল তাও এখনও স্পষ্ট কিছু জানা যায়নি। শহরজুড়ে সতর্কতা জারি করা হয়েছে। ওই ব্যক্তির খোঁজ শুরু করেছে পুলিশ।

Releated Posts

তামিলনাড়ুর শিবকাশীতে অবৈধ বাজি গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩; তদন্ত শুরু

শিবকাশী (তামিলনাড়ু), ২৬ জুলাই (আইএএনএস): তামিলনাড়ুর বিরুধুনগর জেলার শিবকাশী তালুকের সেঙ্গামালপট্টি গ্রামে একটি অবৈধ বাজি গুদামে রবিবার ভয়াবহ…

ByByNews Desk Jul 26, 2026

বিহারে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি তেজস্বী যাদবের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার না হলে রাজ্যজুড়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ সীতামঢ়ির প্লাস্টিক পুনর্ব্যবহার উদ্যোগ, আহমেদাবাদের বৃক্ষরোপণ ও ‘ভোকাল ফর লোকাল’-এর প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি/সীতামঢ়ি/গান্ধীনগর, ২৬ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে পরিবেশ…

ByByNews Desk Jul 26, 2026

প্রধানমন্ত্রী পূর্ণ আস্থা রেখেই শিক্ষামন্ত্রকের দায়িত্ব দিয়েছেন: প্রহ্লাদ জোশী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব গ্রহণের পর রবিবার কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top