News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • গহপুর-নুমালিগড়ের মধ্যে জলের নীচে রেল-রোড টানেল তৈরির পরিকল্পনা অসম সরকারের : মুখ্যমন্ত্রী
Image

গহপুর-নুমালিগড়ের মধ্যে জলের নীচে রেল-রোড টানেল তৈরির পরিকল্পনা অসম সরকারের : মুখ্যমন্ত্রী

গহপুর (অসম), ২৪ জুন (হি.স.) : গহপুর এবং নুমালিগড়ের মধ্যে ব্রহ্মপুত্র নদের জলের নীচে রেল-রোড টানেল তৈরি করার পরিকল্পনা করেছে অসম সরকারের, বলেছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।

আজ শনিবার গহপুরে আয়োজিত এক সমাবেশে ভাষণ দিচ্ছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। প্রদত্ত ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমার স্বপ্ন, ব্রহ্মপুত্রের নীচে কি করে একটি টানেল তৈরি করা যায়, যাতে রেল ও মোটর উভয়ই চলাচল করতে পারে।’ তিনি বলেন, দিল্লিতে হাইকমান্ড তাঁকে জিজ্ঞাসা করেছিল, ব্রহ্মপুত্রের নীচে একটি টানেল নির্মাণ করা সম্ভব কিনা।

এর পর সংশ্লিষ্টদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর ৬ হাজার কোটি টাকার আনুমানিক খরচে গহপুর এবং নুমালিগড়ের মধ্যে একটি রেল-রোড আন্ডারওয়াটার টানেল তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

মুখ্যমন্ত্রী আরও বলেন, ভূমি চয়নের জন্য ডিআইপিআর-এর প্রস্তুতির জন্য চলতি বছরের গত ৪ জুলাই প্রথম দরপত্র আহ্বান করা হবে। পরিকল্পনা অনুযায়ী যদি সবকিছু ঠিকভাবে চলে, তা-হলে এই প্রকল্পের নির্মাণকাজ তার নির্দিষ্ট সময় শুরু হবে।

এখানে উল্লেখ করা যেতে পারে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই ব্রহ্মপুত্রের উত্তর ও দক্ষিণকে আরও কাছাকাছি আনার এক প্রকল্পে অনুমোদন করেছেন।

Releated Posts

অসমের পরবর্তী উন্নয়নের ভিত্তি হবে যোগাযোগ ব্যবস্থা: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী উন্নয়ন পর্বের ভিত্তি হিসেবে যোগাযোগ ব্যবস্থাকে গড়ে তোলা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

অসমে জ্বালানি খাতে বড় বিনিয়োগের সম্ভাবনা, ৮০ হাজার কোটি টাকা বিনিয়োগে তৈরি হবে ৪০ হাজার কর্মসংস্থান: হিমন্ত

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী পর্যায়ের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে জ্বালানি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

দেশে ১৩,১৮৬টি নতুন এমবিবিএস আসন অনুমোদন, চিকিৎসাশিক্ষা সম্প্রসারণকে স্বাগত অসমের মুখ্যমন্ত্রীর

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দেশে আরও ১৩,১৮৬টি এমবিবিএস আসন অনুমোদনের সিদ্ধান্তকে স্বাগত জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। ন্যাশনাল…

ByByNews Desk Sep 13, 2026

মণিপুরের লোকটাক হ্রদে নৌকাভ্রমণ মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের

ইম্ফল, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দু’দিনের মণিপুর সফরে এসে শনিবার উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ লোকটাক লেকে নৌকাভ্রমণ…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top