News Flash

  • Home
  • দেশ
  • আদ্রায় তৃণমূল নেতা খুনে ধৃত দুই, দলীয় কর্মী-সমর্থকদের প্রতিবাদ-বিক্ষোভ
Image

আদ্রায় তৃণমূল নেতা খুনে ধৃত দুই, দলীয় কর্মী-সমর্থকদের প্রতিবাদ-বিক্ষোভ

পুরুলিয়া, ২৩ জুন (হি.স.): পুরুলিয়ার আদ্রায় দলীয় কার্যালয়ে ঢুকে এক তৃণমূল নেতা ও তাঁর দেহরক্ষীকে লক্ষ্য করে গুলি চালাল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় পুরুলিয়ার আদ্রার পাণ্ডে বাজার এলাকায় ঘটনাটি ঘটেছে। পার্টি অফিসে যাঁকে গুলি করা হয়েছে, তিনি আদ্রা শহর তৃণমূলের সভাপতি ধনঞ্জয় চৌবে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে বলে তৃণমূলের দাবি। ওই ঘটনায় তলপেটে গুলি লেগেছে ধনঞ্জয়ের দেহরক্ষী শেখর দাসের। তাঁকে বাঁকুড়ার মেজিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সন্ধ্যায় পার্টি অফিসের বারান্দায় দলীয় কর্মীদের নিয়ে বসেছিলেন ধনঞ্জয়। সঙ্গে তাঁর দেহরক্ষী শেখরও ছিলেন। সেই সময় আচমকাই দু’জন বাইকে করে পার্টি অফিসে এসে গুলি ছুড়তে শুরু করে আততায়ীরা। এর পর ঘটনাস্থলে মোটরবাইক ফেলেই সেখান থেকে পালায় আততায়ীরা। এই ঘটনার পর ধনঞ্জয় এবং শেখরকে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ধনঞ্জয়ের মৃত্যু হয়েছে, শেখর হাসপাতালে ভর্তি।

এদিকে, আদ্রায় তৃণমূল নেতা খুনের ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, তদন্ত ইতিমধ্যেই বেশ কিছুটা এগিয়েছে। বেশ কয়েক জন সন্দেহভাজনের তালিকা তৈরি করে তাঁদের জিজ্ঞাসাবাদও করা হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে এলাকা থেকে সংগৃহীত সিসিটিভি ফুটেজও। জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘অভিযোগ দায়ের হওয়া দু’জনকে গ্রেফতার করেছে আদ্রা থানা। ধৃতদের নাম আর্শাদ হোসেন এবং মহম্মদ জামাল।’’ পুলিশ সূত্রে খবর, আর্শাদ বেকো গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস প্রার্থী।

এদিকে, বৃহস্পতিবারের সেই ঘটনায় শুক্রবার তীব্র ক্ষোভ দেখা গিয়েছে রেল শহর আদ্রায়। ওই ঘটনার প্রতিবাদে এদিন সকাল থেকে টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ। তৃণমূলের তরফ থেকে আদ্রায় শুক্রবার অঘোষিত বন্ধ ঘোষণা করা হয়েছে। শহর জুড়ে নেমেছে বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলেও পুলিশ মোতায়েন রয়েছে। গুলিকাণ্ডের পর থেকে থমথমে পরিস্থিতি আদ্রায়। পুলিশ সূ্ত্রে খবর, যে পার্টি অফিসে ধনঞ্জয়কে খুন করা হয়েছে, তার পার্শ্ববর্তী এলাকার সিসি ক্যামেরা থেকে বেশ কিছু ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেগুলি খতিয়ে দেখা হচ্ছে। পার্টি অফিসের ভিতরেও একটি সিসি ক্যামেরা রয়েছে। যদিও সেটি বিকল। পুলিশ সূত্র জানিয়েছে, খুনের ঘটনার পর রাতেই স্নিফার ডগ এনে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলার পুলিশ কর্তারা।

পুরুলিয়ায় তৃণমূল নেতা খুনের ঘটনায় তৃণমূল কংগ্রেস সাংসদ শান্তনু সেন বলেন, “আপনারা দেখতে পাচ্ছেন যে, তৃণমূল কংগ্রেস অবাধ, শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের ডাক দিয়ে, সহনশীলতার পরিচয় দিচ্ছে, এদিকে বিরোধীরা হালে পানি না পেয়ে, প্রার্থী দিতে না পেরে, তাঁদের সঙ্গে ভোটার নেই, ক্যাডার নেই, কোনও সমর্থন নেই। তাঁরা বাইরে থেকে গুন্ডা ভাড়া করে নিয়ে এসে, বেআইনি অস্ত্র মজুত করে নিয়ে এসে, তারা তৃণমূল কর্মীদের বেছে বেছে কীভাবে খুন করছে, সেটা আরও একবার দেখতে পেলেন।”

Releated Posts

ওনাম স্পেশাল এনফোর্সমেন্ট ড্রাইভে কেরলে ২,৩৩২ মামলা, গ্রেফতার ৭১৫

তিরুবনন্তপুরম, ৮ আগস্ট (আইএএনএস): ওনাম উৎসবের আগে কেরলে অবৈধ মদ, স্পিরিট, মাদক এবং তামাকজাত পণ্যের বিরুদ্ধে অভিযান আরও…

ByByNews Desk Aug 8, 2026

সরকার দাবিগুলি গুরুত্ব দিয়ে বিবেচনা করেছে, তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ঝাড়খণ্ডের পড়ুয়া প্রতিনিধি দল

রাঁচি, ৮ আগস্ট (আইএএনএস): জেএমএম-নেতৃত্বাধীন ঝাড়খণ্ড সরকারের সঙ্গে জেপিএসসি-জেএসএসসি অ্যাসপির্যান্ট ন্যায় মঞ্চের পড়ুয়াদের দ্বিতীয় দফার বৈঠকের পর প্রতিনিধি…

ByByNews Desk Aug 8, 2026

আরবিআই-শহর সমবায় ব্যাঙ্কগুলির আরও ঘনিষ্ঠ সহযোগিতার পক্ষে অমিত শাহ, পুরনো ধারণা ছাড়ার আহ্বান

মুম্বই, ৮ আগস্ট (আইএএনএস): শহর সমবায় ব্যাঙ্কগুলির (ইউসিবি) উন্নয়নে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) সাম্প্রতিক বছরগুলিতে সহযোগিতামূলক মনোভাব…

ByByNews Desk Aug 8, 2026

বিশ্বের বাজারে নতুন পরিচয় গড়ছে বিহারের প্রতিভা ও পণ্য: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ৮ আগস্ট (আইএএনএস): বিহারের প্রতিভা ও বিভিন্ন পণ্য এবার আন্তর্জাতিক বাজারে নিজেদের নতুন পরিচয় তৈরি করছে বলে…

ByByNews Desk Aug 8, 2026
Scroll to Top