News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিজেপি বিরোধী বৈঠকের শুরুতেই বেসুরো অরবিন্দ কেজরিওয়াল
Image

বিজেপি বিরোধী বৈঠকের শুরুতেই বেসুরো অরবিন্দ কেজরিওয়াল

পাটনা, ২৩ জুন (হি.স.) : লোকসভা নির্বাচনে বিরোধীদের রণকৌশল ঠিক করতে শুক্রবার পাটনায় অনুষ্ঠিত হল বিরোধী দলগুলির বৈঠক । পাটনায় ১৭ বিরোধী দলের বৈঠকে প্রাথমিকভাবে একসঙ্গে লড়াইয়ের সিদ্ধান্তে একমত সকলে। তবে বৈঠকে যোগ দিলেও দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল বৈঠকের আগেই যেভাবে বেসুরো হয়েছেন, তা প্রশ্ন তুলে দিচ্ছে তাঁদের দলের ভূমিকা নিয়েই। অন্য দল নয়, কেজরি তোপ দেগেছেন কংগ্রেসের দিকেই। আর তা ঘিরেই শুরু হয়েছে নানা জল্পনা।

কংগ্রেসের সঙ্গে রাজনৈতিক সম্পর্কে চাপানউতোর থাকলেও নীতীশের ডাকে বৈঠকে যোগ দিয়েছিলেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালও । তবে সূত্রের খবর, এদিনের বৈঠকে আম আদমি পার্টি দিল্লি অর্ডিন্যান্স নিয়ে কংগ্রেসের অবস্থান জানতে চেয়েছে। তখন অরবিন্দ কেজরিওয়ালদের শান্ত করেন মারাঠা স্ট্রংম্যান শারদ পাওয়ার এবং উদ্ধব ঠাকরে। পাওয়ার বলেন, ২৫ বছর ধরে আমরা যে রাজ্যে পরস্পর বিরোধী রাজনীতি করে চলেছি, সেখানেই মহাবিকাশ আঘাড়ি গড়ে উঠেছে। আমরা সরকারও চালিয়েছি। এখনও জোট টিকিয়ে রেখেছি। উদ্ধবও পাওয়ারের কথায় সায় দিয়ে শান্ত হতে বলেন কেজরিওয়ালকে। যদিও চারঘণ্টা বৈঠকের পর কেজরিওয়াল বেরিয়ে যান।তাই বৈঠকে যোগ দিলেও দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল বৈঠকের আগেই যেভাবে বেসুরো হয়েছেন, তা প্রশ্ন তুলে দিচ্ছে তাঁদের দলের ভূমিকা নিয়েই। অন্য দল নয়, কেজরি তোপ দেগেছেন কংগ্রেসের দিকেই। আর তা ঘিরেই শুরু হয়েছে নানা জল্পনা।

আম আদমি পার্টির তরফে একটি টুইট করে বলা হয়েছে, ‘একটি জাতীয় দল হিসেবে কংগ্রেস সমস্ত ইস্যুতে কোনও না কোনও পক্ষ নেয়। এবার ‘কালো’ অর্ডিন্যান্সে’ও তাদের পরিষ্কার করে দিতে হবে তাদের অবস্থান। কংগ্রেসের এই নীরবতা তাদের প্রকৃত উদ্দেশ্য নিয়েই প্রশ্ন তুলে দিচ্ছে।’ কংগ্রেসের সিদ্ধান্ত অনুযায়ীই যে সিমলা বৈঠকে আপ যোগ দেবে কিনা তা ঠিক হবে ।

উল্লেখ্য, কেন্দ্রের জারি করা অর্ডিন্যান্সের বিরোধিতা করে দেশের নানা রাজ্যে সফর করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল । সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, দিল্লিতে আমলাদের পোস্টিং ও বদলি করার সিদ্ধান্ত নেবে দিল্লি সরকারই। তার পালটা অর্ডিন্যান্স জারি করে কেন্দ্র। এই অর্ডিন্যান্স জারির পরেই তীব্র বিরোধিতা করেন কেজরিওয়াল। বাংলা-সহ একাধিক বিরোধী শাসিত রাজ্যে গিয়ে সমর্থন চান। কিন্তু এই প্রসঙ্গে এখনও কিছুই বলেনি কংগ্রেস।

এবিষয়ে বৃহস্পতিবারই হাত শিবিরকে কার্যত হুঁশিয়ারি দেন কেজরিওয়াল। জানিয়ে দেন, যদি কংগ্রেস ‘কালো অর্ডিন্যান্স’ ইস্যুতে সংসদে তাঁদের পাশে থাকার পরামর্শ না দেন তাহলে তাঁরা বৈঠক থেকে ওয়াক আউট করবেন। তা অবশ্য করেনি আম আদমি পার্টি। কিন্তু বৈঠকে থাকলেও বিরোধীদের সাংবাদিক সম্মেলনে অনুপস্থিত ছিলেন কেজরিওয়াল। এর ফলে বিরোধী জোট হলেও তাতে কতটা থাকবে আপ তা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে।

Releated Posts

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top