News Flash

  • Home
  • দেশ
  • কাশ্মীরের অনন্তনাগে গ্রেফতার লস্কর জঙ্গিদের দুই মদতদাতা, আগ্নেয়াস্ত্র ও গ্রেনেড উদ্ধার
Image

কাশ্মীরের অনন্তনাগে গ্রেফতার লস্কর জঙ্গিদের দুই মদতদাতা, আগ্নেয়াস্ত্র ও গ্রেনেড উদ্ধার

শ্রীনগর, ২২ জুন (হি.স.): জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় লস্কর-ই-তৈবা জঙ্গিদের দুই মদতদাতাকে গ্রেফতার করল অনন্তনাগ পুলিশ। দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার বিজবেহারা এলাকা থেকে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ-সহ লস্কর জঙ্গিদের দুই মদতদাতাকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে নগদ এক লক্ষ টাকা, ১২টি একে-৪৭ রাইফেলের গুলি ও একটি গ্রেনেড। ধৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

শীর্ষ এক পুলিশ কর্তা বৃহস্পতিবার সকালে জানিয়েছেন, ধৃতদের নাম-বিজবেহারার আরওয়ানি এলাকার বাসিন্দা আবরার উল হক কাটু ও বিজবেহারার শেতিপোরা এলাকার বাসিন্দা তৌসিফ আহমেদ ভাট। নাকা চেকিংয়ের সময় দুই সন্দেহভাজনকে আগ্নেয়াস্ত্র, নগদ টাকা ও গোলাবারুদ-সহ গ্রেফতার করেছে পুলিশ।

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top