News Flash

  • Home
  • দিনের খবর
  • এত শান্তির মধ্যে মনোনয়ন জীবনে কখনও হয়নি’, আবার দাবি মুখ্যমন্ত্রীর
Image

এত শান্তির মধ্যে মনোনয়ন জীবনে কখনও হয়নি’, আবার দাবি মুখ্যমন্ত্রীর


কলকাতা, ২২ জুন (হি.স.) : পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই অশান্তির অভিযোগ উঠে এসেছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। বিরোধীদের যাবতীয় আক্রমণের মুখে, মমতা আগেও একবার দাবি করেছিলেন, মনোনয়ন মোটের উপর শান্তিপূর্ণই হয়েছে। প্রশ্ন করেছিলেন, এমন শান্তিপূর্ণ মনোনয়ন দেশে কোথাও কেউ দেখেছে কি না। বৃহস্পতিবার পটনায় যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আবারও সেই কথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । এদিন তিনি বলেন, ‘এত শান্তির মধ্যে মনোনয়ন জীবনে কখনও হয়নি।’

এই প্রসঙ্গে ত্রিপুরার নির্বাচনী পরিস্থিতির কথাও তুলে ধরেন মমতা। তাঁর দাবি, ত্রিপুরায় ৯৬ শতাংশ আসনে ভোটই হয় না, সেসব জায়গায় প্রতিদ্বন্দ্বিতাই করতে দেওয়া হয় না। ত্রিপুরার অবস্থার সঙ্গে বাংলার তুলনা টেনে বললেন, এ রাজ্যে ২ লাখ ৩৬ হাজার মনোনয়ন জমা হয়েছে।

কেন্দ্রীয় বাহিনী বনাম রাজ্য পুলিশ – এই তর্ক-বিতর্ক আপাতত বাংলার ভোট ময়দানে হটকেকের মতো বিকোচ্ছে। আর এসবের মধ্যেই মমতার দাবি, ৭১ হাজার বুথের মধ্যে মাত্র চারটি বুথে গন্ডগোল হয়েছে। তার মধ্যে আবার একটি বুথে শাসক দলেরই দু’জন ‘খুন’ হয়েছে। বললেন, ‘এই নিয়েই কেন্দ্রের এ-জেড সব এজেন্সি এক হয়ে গিয়েছে।’

মুখ্যমন্ত্রীর দাবি, বিরোধীরা রাজনৈতিকভাবে লড়াইয়ে এঁটে উঠতে না পেরে বিভিন্ন এজেন্সিকে ব্যবহারের চেষ্টা করছে। তবে এসবে যে বিরোধীদের বিশেষ লাভ হবে না, তাও ঠারেঠোরে বুঝিয়ে দেন মমতা। বললেন, ‘মানুষ এর জবাব দিতে তৈরি। আমরা লড়ে নেব, জিতে নেব।’

Releated Posts

বারুইপুরে মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার যুবক

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে এক মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে…

ByByNews Desk Sep 13, 2026

ধনবাদে বেআইনি কয়লা খনি ধসে মৃত ৩, ধ্বংসস্তূপে আরও অনেকে আটকে থাকার আশঙ্কা

রাঁচি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ডের ধনবাদ জেলায় রবিবার সকালে একটি বেআইনি কয়লা খনি ধসে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

রাজনীতিকদের বদলে সমাজের কৃতী ব্যক্তিদের দিয়ে দুর্গাপুজোর উদ্বোধন করা ভালো: দিলীপ ঘোষ

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নিজে রাজনীতির সঙ্গে যুক্ত হলেও দুর্গাপুজোর উদ্বোধন রাজনীতিকদের পরিবর্তে সমাজের কৃতী, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের…

ByByNews Desk Sep 13, 2026

বিহারের বৈশালীতে হিন্দু সংগঠনের প্রধানের বাড়িতে গুলি, তদন্তে পুলিশ

পাটনা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় একটি হিন্দু সংগঠনের জাতীয় সভাপতির বাড়ির বাইরে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top