News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তপশিলি জাতি অধ্যুষিত এলাকায় পুর নিগমের প্রতিনিধি দলের পরিদর্শন
Image

তপশিলি জাতি অধ্যুষিত এলাকায় পুর নিগমের প্রতিনিধি দলের পরিদর্শন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন৷৷  আগরতলা পুর নিগম এলাকার তপশিলি জাতি অধ্যুষিত এলাকাগুলিতে বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে পূর্ণ নিগমের এক প্রতিনিধি দল বুধবার বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন৷ আগরতলা পুরো নিগম এলাকার তপশিলি অধ্যুষিত এলাকাগুলিতে তপশিলি অংশের জনগণের কল্যাণে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ এসব বিষয় খতিয়ে দেখতে আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্তের নেতৃত্বে এক প্রতিনিধি দল বুধবার সাতটি ওয়ার্ড এলাকা পরিদর্শন করেন৷ পরিদর্শন কালে তপশিলি জাতি গোষ্ঠীর বিভিন্ন সমস্যা সম্পর্কে তারা অবগত হন এবং এসব সমস্যা সমাধানের জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন তা নির্ধারণ করা হয়৷ রাজ্য সরকার তপশিলি জাতি অংশের জনগণের কল্যাণে বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে৷ আগরতলা পুরো নিগম এলাকায় তপশিলি জাতির অংশের জনগণের কল্যাণে এসব প্রকল্প বাস্তবায়নের উদ্দেশ্যেই পুরো নিগম এই উদ্যোগ গ্রহণ করেছে৷

Releated Posts

বিনা পারিশ্রমিকে ধান লোডিংয়ের অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন বিশালগড় খাদ্য গুদামের শ্রমিকরা

বিশালগড়, ২১ জুলাই : বিনা পারিশ্রমিকে শ্রমিকদের দিয়ে কৃষকদের কাছ থেকে ক্রয় করা ধান ট্রাকে লোডিং করানোর অভিযোগ…

ByByTaniya Chakraborty Jul 21, 2026

ধর্মনগরে যুবক অপহরণ ও মারধরের অভিযোগ, গ্রেফতার ৩

আগরতলা, ২১ জুলাই : উত্তর ত্রিপুরার ধর্মনগরে এক যুবককে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 21, 2026

ডিজিপি মৃত্যুর তদন্তে গঠিত হচ্ছে উচ্চপদস্থ পুলিশ কমিটি : ভারপ্রাপ্ত ডিজিপি

আগরতলা, ২১ জুলাই: ত্রিপুরার ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্তে একাধিক ঊর্ধ্বতন পুলিশ আধিকারিককে নিয়ে একটি বিশেষ…

ByByTaniya Chakraborty Jul 21, 2026

মাত্র ১৫ দিনের মধ্যেই ভাঙল সংস্কার করা রাস্তা, নিম্নমানের কাজের অভিযোগে প্রশ্নের মুখে পূর্ত দপ্তর

ধর্মনগর, ২১ জুলাই:  সরকারি অর্থে সংস্কার করা রাস্তা মাত্র ১৫ দিনের মধ্যেই বিভিন্ন স্থানে ভেঙে পড়ায় নিম্নমানের কাজের…

ByByReshmi Debnath Jul 21, 2026
Scroll to Top