News Flash

  • Home
  • দেশ
  • তাপপ্রবাহ নিয়ে ফের বৈঠক করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ, জোর দিলেন সমন্বিত পদক্ষেপের ওপর
Image

তাপপ্রবাহ নিয়ে ফের বৈঠক করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ, জোর দিলেন সমন্বিত পদক্ষেপের ওপর

নয়াদিল্লি, ২১ জুন (হি.স.) : মাত্রাতিরিক্ত গরমে দুর্বিষহ অবস্থা বিহার, পশ্চিমবঙ্গ-সহ দেশের বিভিন্ন রাজ্যে। তাপপ্রবাহে নাজেহাল অবস্থা ওডিশা, ছত্তিশগড়, তেলেঙ্গানা ও ঝাড়খণ্ডেও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মানসুখ মান্ডভিয়া বুধবার এই রাজ্যগুলির স্বাস্থ্যমন্ত্রী ও ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে তাপপ্রবাহ সম্পর্কিত জনস্বাস্থ্য প্রস্তুতি পর্যালোচনা করতে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করলেন। তাপপ্রবাহ পরিস্থিতি নিয়ে এই বৈঠকে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাই, ভার্চুয়ালি অংশ নেন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভারতী পি পওয়ার। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণও।

বৈঠকের পর কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া টুইট করে জানান, তাপপ্রবাহ-সহ যে কোনও ধরনের দুর্যোগের কার্যকর ব্যবস্থাপনার জন্য কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে যৌথ প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরে হয়েছে। তিনি আরও জানান, সমন্বিত পদক্ষেপের মাধ্যমে আমরা নিশ্চিতভাবে নিশ্চিত করতে পারি, দাবদাহের কারণে কোনও মৃত্যু হবে না। এছাড়াও তাপপ্রবাহের গুরুতর প্রভাব কমাতে প্রতিরোধমূলক প্রস্তুতি নিশ্চিত করার জন্য রাজ্যগুলিকে আহ্বান জানানো হয়েছে।

Releated Posts

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ অগ্নিমিত্রা পালের, বুলেটপ্রুফ জ্যাকেট ও জ্যামার-যুক্ত কনভয় ব্যবহারের আবেদন

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর এক সহযোগী গ্রেফতার হওয়ার ঘটনার প্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ‘জিআই অ্যান্ড বিয়ন্ড ২.০’ শীর্ষ সম্মেলন, প্রদর্শিত হবে ভারতের জিআই-স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প পণ্যের প্রচার এবং দেশীয় ও আন্তর্জাতিক…

ByByNews Desk Aug 2, 2026

কিরোরি মাল কলেজের নবীনদের কৌতূহলী ও স্বাধীনচেতা হওয়ার আহ্বান দিলেন দিল্লির উপরাজ্যপাল টি. এস. সন্ধু

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোরি মাল কলেজের ‘ফ্রেশার্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৬’-এ নবাগত পড়ুয়াদের উদ্দেশে বৌদ্ধিক কৌতূহল,…

ByByNews Desk Aug 2, 2026

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রাক্তন সাংসদ অশোক সিদ্ধার্থকে ফের বহিষ্কার করলেন মায়াবতী

লখনউ, ২ আগস্ট (আইএএনএস): দলবিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী রবিবার প্রাক্তন সাংসদ…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top