News Flash

  • Home
  • খেলা
  • কেশব সংঘকে হারিয়ে দ্বিতীয় ম্যাচে প্রথম জয়ের স্বাদ উমাকান্ত সি.সি-র

কেশব সংঘকে হারিয়ে দ্বিতীয় ম্যাচে প্রথম জয়ের স্বাদ উমাকান্ত সি.সি-র

উমাকান্ত সি.সি: ২(জুয়েল, দুলাল)

কেশব সংঘ: ০

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ জুন।। প্রথম জয়ের স্বাদ পেয়েছে উমাকান্ত কোচিং সেন্টার। সি-ডিভিশন লীগ ফুটবল টুর্নামেন্টে। কেশব সংঘের বিরুদ্ধে। ২-০ গোলের ব্যবধানে দুর্দান্ত জয় পেয়েছে উমাকান্ত কোচিং সেন্টার। টুর্নামেন্টে গ্রুপ বি-এর প্রথম ম্যাচে স্কাইলার্কের কাছে এক-পাঁচ গোলে পরাজয়ের কথা উমাকান্ত কোচিং সেন্টার এখনও ভুলতে পারেনি। আজ মঙ্গলবার বিকেলের ম্যাচে উমাকান্ত কোচিং সেন্টার ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে। এবং কেশব সংঘকে দুই-শুন্য গোলের ব্যবধানে পরাজিত করে পুরো ৩ পয়েন্ট অর্জন করে নিয়েছে। পক্ষান্তরে কেশব সংঘ নিজেদের প্রথম ম্যাচে আমরা ক-জনাকে চার-দুই গোলে পরাজিত করলেও আজ, মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে উমাকান্ত কোচিং সেন্টারের কাছে হেরে কিছুটা তাদের ক্ষতি হয়েছে বলা চলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত সি-ডিভিশন লীগ ফুটবলের ৬ষ্ঠ দিনের বিকেলের খেলায় উমাকান্ত কোচিং সেন্টার দুই অর্ধে দুটো গোল করে দলকে জয় এনে দেয়। প্রথমার্ধের ১৩ মিনিটের মাথায় জুয়েল মিয়ার গোলে এক-শূন্যতে লিড পায় উমাকান্ত কোচিং সেন্টার। দ্বিতীয়ার্ধে খেলার ৬৩ মিনিটের মাথায় সতীর্থ দুলাল দেববর্মা আরও একটি গোল করলে ব্যবধান বেড়ে ২০ হয়। অপরদিকে কেশব সঙ্গে ছেলেরা খেলার দুই অর্ধে যথেষ্ট চেষ্টা করেও গোল ব্যবধান কমানোর কোনও সুযোগ পায়নি। উপরন্তু দ্বিতীয়ার্ধের খেলায় অসদাচরনের দায়ে কেশব সংঘের বয়ার দেববর্মাকে রেফারি হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি শিবজ্যোতি চক্রবর্তী, রাজীব ত্রিপুরা, সুকান্ত দত্ত ও সুপ্রিয়া দাস। দিনের খেলা: বিকেল চারটায় ইউনাইটেড বিএসটি বনাম আমরা ক-জনা, উমাকান্ত মিনি স্টেডিয়ামে।

Releated Posts

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমস: ইরানকে হারিয়ে সেমিফাইনালের আরও কাছে ভারতের মহিলা কবাডি দল

আইচি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ এশিয়ান গেমসে মহিলা কবাডিতে খেতাব ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। গ্রুপ-এ-র দ্বিতীয়…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের তিন পদক, ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য-রূপা ও ব্রোঞ্জ

আইচি-নাগোয়া, জাপান, ২১ সেপ্টেম্বর: ২০তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের দারুণ পারফরম্যান্স অব্যাহত রয়েছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষদের ১০…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top