News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আইজিএম হাসপাতাল চত্বরে গাড়ি থেকে নগদ ত্রিশ হাজার টাকা ও সোনার চেইন চুরি
Image

আইজিএম হাসপাতাল চত্বরে গাড়ি থেকে নগদ ত্রিশ হাজার টাকা ও সোনার চেইন চুরি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুন৷৷  রাজধানীর আইসিএম হাসপাতাল চত্বরে গাড়ি থেকে নগদ ত্রিশ হাজার টাকা ও সোনার চেইন হাতিয়ে নিয়ে গেল চোর৷ ঘটনা সোমবার রাতে৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷৷
চোরের উপদ্রবে এখন হাসপাতালও সুরক্ষিত নয়!সন্ধ্যা রাতে বিশালগড় থেকে জয়দীপ সাহা নামে এক ব্যক্তি তার শিশুকে আই জি এম হাসপাতালে নিয়ে আসে চিকিৎসা করানোর জন্য৷৷ ওই ব্যক্তি গাড়ি পার্কিং করে শিশুকে হাসপাতালে নিয়ে যান ডাক্তারের কাছে৷ শিশুটিকে হাসপাতালের ডাক্তার বাবুরা দেখে ভর্তি করান৷৷ পরবর্তী সময়ে জয়দীপ সাহা নামে ওই ব্যক্তি গাড়ি থেকে জিনিস নেওয়ার সময় লক্ষ্য করেন গাড়ির দরজার কাচ ভেঙ্গে নগদ ৩০ হাজার টাকা সহ শিশুটির গলার চেইন নিয়ে যায় চোরের দল৷৷ সাথে সাথে  ঘটনাটি আই জি এমে থাকা নিরাপত্তা রক্ষীদের জানানো হয়৷৷ খবর দেওয়া হয় আগরতলা পশ্চিম থানার পুলিশকে৷৷ এখনও  পর্যন্ত ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ৷ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালে চিকিৎসাধীন অন্যান্য রোগী ও তাদের পরিবারের লোকজনদের মতো রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয়৷  হাসপাতাল চত্বরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি উঠেছে৷

Releated Posts

২৭ নবনিযুক্ত টিসিএস আধিকারিককে জনমুখী প্রশাসনের বার্তা রাজ্যপালের

আগরতলা, ১১ আগস্ট: তৃণমূল স্তরে প্রশাসনিক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি সরকারি প্রকল্প ও জনকল্যাণমূলক কর্মসূচির সুবিধা রাজ্যের…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

শিক্ষক সংকটে তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ, মূল গেটে তালা

আগরতলা, ১১ আগস্ট: পর্যাপ্ত সংখ্যক শিক্ষক-শিক্ষিকা না থাকার অভিযোগে মেলাঘরের তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। শিক্ষকের…

ByByReshmi Debnath Aug 11, 2026

চাকমাঘাটে বারবার পানীয় জলের পাইপলাইন ক্ষতিগ্রস্ত, দুর্ভোগে গ্রামবাসী

আগরতলা, ১১ আগস্ট: গ্রামীণ এলাকার সাধারণ মানুষের কাছে পানীয় জল পৌঁছে দিতে সরকারি উদ্যোগে পরিকাঠামো তৈরি করা হলেও…

ByByReshmi Debnath Aug 11, 2026

দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত ১

তেলিয়ামুড়া, ১১ আগস্ট: রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। দুর্ঘটনায় গুরুতর…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top