News Flash

  • Home
  • দেশ
  • বিহার-সহ ৬টি রাজ্য দাবদাহে নাজেহাল, তাপপ্রবাহ পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী
Image

বিহার-সহ ৬টি রাজ্য দাবদাহে নাজেহাল, তাপপ্রবাহ পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

নয়াদিল্লি, ২০ জুন (হি.স.): মাত্রাতিরিক্ত গরমে নাজেহাল অবস্থা বিহার, পশ্চিমবঙ্গ-সহ দেশের বিভিন্ন রাজ্যে। তাপপ্রবাহে নাজেহাল অবস্থা ওডিশা, ছত্তিশগড়, তেলেঙ্গানা ও ঝাড়খণ্ডেও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মানসুখ মান্ডভিয়া মঙ্গলবার এই ৬ রাজ্য-সহ সারা দেশে তাপপ্রবাহ সম্পর্কিত জনস্বাস্থ্য প্রস্তুতি পর্যালোচনা করতে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন। তাপপ্রবাহ পরিস্থিতি নিয়ে এই বৈঠকে আলোচনা হয়।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া বলেছেন, যে রাজ্যগুলিতে তাপপ্রবাহ বিরাজ করছে এবং তাপপ্রবাহের ঘটনা ঘটেছে, সেখানে রাজ্য সরকারকে সহায়তা করার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা, আইএমডি এবং কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের আধিকারিকদের সমন্বয়ে একটি দল পাঠানো হবে। আগামীকাল আমি দুর্যোগ ব্যবস্থাপনা আধিকারিক এবং ওডিশা, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা, ঝাড়খণ্ড এবং বিহারের মতো পূর্বাঞ্চলের রাজ্যগুলির মন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একটি বৈঠক করব। আমি আইসিএমআর- হিটস্ট্রোকে মৃত্যু রোধ করার জন্য আগে থেকেই প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছি।

Releated Posts

নিট-ইউজি পুনঃপরীক্ষা: ২১ জুনের পরীক্ষাকে ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, স্বচ্ছ ও ত্রুটিমুক্ত আয়োজনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য নিট-ইউজি পুনঃপরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও ত্রুটিমুক্তভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি পর্যালোচনা…

ByByNews Desk Jun 18, 2026

ভারতের তৃতীয় বৃহত্তম পণ্য রপ্তানি খাত এখন ইলেকট্রনিক্স: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের ইলেকট্রনিক্স উৎপাদন শিল্প এখন দেশের তৃতীয় বৃহত্তম পণ্য রপ্তানি খাতে পরিণত হয়েছে বলে…

ByByNews Desk Jun 18, 2026

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেই সঙ্গে সঙ্গে জ্বালানির দাম কমবে না: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও তার প্রভাব সঙ্গে সঙ্গে ভারতের পেট্রোল ও ডিজেলের…

ByByNews Desk Jun 18, 2026

মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা প্রত্যাহারের অভিযোগ খারিজ করল কলকাতা পুলিশ

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা ইচ্ছাকৃতভাবে প্রত্যাহার করা হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের দুই…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top