News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • বিষ্ণু রাভা দিবসে ধুবড়িতে মুখ্যমন্ত্রীর মূল ভাষণের লাইভ স্ট্রিমিং হাইলাকান্দিতে
Image

বিষ্ণু রাভা দিবসে ধুবড়িতে মুখ্যমন্ত্রীর মূল ভাষণের লাইভ স্ট্রিমিং হাইলাকান্দিতে

হাইলাকান্দি (অসম), ২০ জুন (হি.স.) : কলাগুরু বিষ্ণু রাভার জীবন-দর্শনকে জনপ্রিয় করে তুলতে সোমবার থেকে রাজ্য সরকারের উদ্যোগে দুদিনব্যাপী বিভিন্ন কাৰ্যসূচির দ্বিতীয় দিনে মঙ্গলবার হাইলাকান্দিতেও মুখ্যমন্ত্রীর ভাষণ লাইভ স্ট্রিমিং করে দেখানো হয়। ধুবড়িতে অনুষ্ঠিত রাজ্যস্তরের কেন্দ্রীয় অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর প্ৰদত্ত ভাষণের লাইভ স্ট্রিমিং হাইলাকান্দি শহরের ডিস্ট্রিক্ট লাইব্রেরি প্রাঙ্গণে জায়ান্ট স্ক্রিনে দেখানো হয়েছে।

প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটি সরকারি সব বিভাগের আধিকারিক ও কর্মচারীরা উপভোগ করেন। পাশাপাশি এতে শহরের বিভিন্ন বয়সি নাগরিকরা অংশ নেন। এ উপলক্ষ্যে রাজ্যের বিদ্যালয়গুলিতে ১৯ জুন ও ২০ জুন বিষ্ণু রাভার জীবন-দর্শন তুলে ধরতে বিভিন্ন কার্যসূচির আয়োজন করা হয়। এছাড়া বিদ্যালয়গুলির প্রাতঃকালীন সভায় রাভা-সংগীত বাজিয়ে পড়ুয়াদেরকে উদ্বুদ্ধ করা হয়। বিষ্ণু রাভার জীবন-দর্শন সম্পর্কে ছাত্রদের অনুপ্রাণিত করতে সোম ও মঙ্গলবার বিদ্যালয়গুলিতে সমবেত রাভা-সংগীত পরিবেশন করা হয়।

পাশাপাশি রাজ্যের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের একটি ভ্যানের মাধ্যমে গ্রামাঞ্চলে রাভা-সংগীত এবং কলাগুরু বিষ্ণুপ্রসাদ রাভার জীবন-দর্শন তুলে ধরা হয় জেলা জুড়ে। এছাড়া শহরের জনসংযোগ বিভাগের স্থায়ী মাইক যোগেও সোম ও মঙ্গলবার রাভা-সংগীত পরিবেশন করা হয়।

Releated Posts

অরুণাচল ভারতের ‘অবিচ্ছেদ্য ও অখণ্ড’ অংশ, এই বাস্তবতা বদলানো সম্ভব নয়: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): অরুণাচল প্রদেশ ভারতের ‘অবিচ্ছেদ্য ও অখণ্ড’ অংশ এবং এই ‘অবিতর্কিত বাস্তবতা’ কোনওভাবেই পরিবর্তন করা…

ByByNews Desk Aug 11, 2026

এআই ও সোশ্যাল মিডিয়া দায়িত্বশীলভাবে ব্যবহারের জন্য তরুণদের আহ্বান অরুণাচলের মুখ্যমন্ত্রীর

ইটানগর, ১১ আগস্ট (আইএএনএস): শিক্ষা, কর্মসংস্থান, যোগাযোগ-সহ জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যাপক পরিবর্তন আনার…

ByByNews Desk Aug 11, 2026

অসমে ১৩ কোটি টাকার মর্ফিন বাজেয়াপ্ত, গ্রেফতার মাদক পাচারকারী

গুয়াহাটি, ১১ আগস্ট (আইএএনএস): মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় অভিযানে অসমের শ্রীভূমি জেলায় ৮.২২৪ কেজি মর্ফিন বাজেয়াপ্ত করেছে অসম…

ByByNews Desk Aug 11, 2026

অসমের ৩৯ লক্ষ মহিলা উদ্যোক্তাকে লাভজনক ব্যবসা গড়ে তুলতে ক্ষমতায়ন করা হচ্ছে: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১১ আগস্ট (আইএএনএস): অসমে মহিলা-নেতৃত্বাধীন উদ্যোগকে আরও শক্তিশালী করতে একাধিক পদক্ষেপ করছে রাজ্য সরকার। প্রায় ৩৯ লক্ষ…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top