News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশালগড়ের দুর্গানগর  থেকে  অবৈধ সমিল উদ্ধার
Image

বিশালগড়ের দুর্গানগর  থেকে  অবৈধ সমিল উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুন৷৷  মঙ্গলবার বিশালগড়ের দুর্গানগর এলাকা থেকে একটি অবৈধ সমিল উদ্ধার করেছে বণদপ্তরের কর্মীরা৷  বনদস্যুরা রাজ্যের সংরক্ষিত বনাঞ্চল  ধবংস করে প্রতিনিয়ত কাঠ পাচার অব্যাহত রেখেছে৷ বিভিন্ন স্থানে অবৈধভাবে মিনি সমিল বসিয়ে কাঠ চেরাই করা হচ্ছে৷ বনদপ্তরের কর্মীরা সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে মঙ্গলবার বিশালগড়ের দুর্গানগর এলাকা থেকে এ ধরনের একটি অবৈধ সমিল উদ্ধার করতে সক্ষম হয়েছেন৷৷ স মিল উদ্ধার করা সম্ভব হলেও এই ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেননি বনদপ্তরের কর্মীরা৷ জানা গেছে দীর্ঘদিন ধরেই ওই এলাকায় সো মিল বসিয়ে সংরক্ষিত বনাঞ্চলের গাছ কেটে কাঠ চেরাই করা হতো৷ অবশেষে বনদপ্তরের কর্মীরা খবর পেয়ে সমিলটি সেখান থেকে উদ্ধার করতে সক্ষম হন৷ এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বনদপ্তরের তরফ থেকে জানানো হয়েছে৷

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top