News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এম বি টিলা বাজারে দ্বিতল  ভবন তৈরির আনুষ্ঠানিক কাজকর্ম শুরু
Image

এম বি টিলা বাজারে দ্বিতল  ভবন তৈরির আনুষ্ঠানিক কাজকর্ম শুরু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুন৷৷ রাজধানী আগরতলা শহর এলাকার এমবি কিলা বাজার থেকে নতুন আঙ্গিকে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷৷ মঙ্গলবার চন্ডী পূজার মধ্য দিয়ে দ্বিতল ভবন বিশিষ্ট বাড়িটির আনুষ্ঠানিক কাজের সূচনা করা হয়৷ বাম আমলে দীর্ঘ ২৫ বছর অবহেলিত ছিল এম বি টিলা বাজার৷ বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এবং পুর  নিগমে বিজেপি ক্ষমতা দখলের পর মেয়র এই বাজারটি ঘুরে দেখে প্রতিশ্রুতি দিয়েছিলেন উন্নয়নের৷ প্রতিশ্রুতি পালন করলেন তিনি৷দেড় কোটি টাকা ব্যয়ে  এমবি ঢিলা বাজারটিকে  সর্বসুবিধা যুক্ত দ্বিতল  বাজারে রূপান্তরিত করার পরিকল্পনার নেয় পুর নিগম৷ চন্ডী পূজার মাধ্যমে আজ থেকে শুরু হল এই নির্মাণ কাজের৷ আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কপর্োরেটর অভিজিৎ মল্লিক ,কপর্োরেটর তুষার কান্তি ভট্টাচার্য ও ৩৯ নং ওয়ার্ড তথা এমবি ঢিলা বাজার এলাকার কপর্োরেটর অলক রায়৷ দ্বিতল বাজারটি গড়ে তুলতে বাজারের ব্যবসায়ী সহ স্থানীয় জনগণের সার্বিক সহযোগিতা আহবান করেছেন পুরো নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্যরা৷ দ্বিতল ভবন নির্মাণ কাজ শেষ করে বাজারটি পুরোপুরি ভাবে চালু হলে এলাকার যুবক যুবতীদের কর্মসংস্থানের পাশাপাশি এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে বলে আশা ব্যক্ত করেন পুর নিগমের কর্মকর্তারা৷

Releated Posts

আগরতলায় শুরু হচ্ছে ‘লিভারকন-৯’, দেশের শীর্ষ লিভার বিশেষজ্ঞদের মিলনমেলা

আগরতলা, ২৬ জুন: দেশের প্রখ্যাত লিভার রোগ বিশেষজ্ঞদের উপস্থিতিতে আগামী ২৭ ও ২৮ জুন আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ…

ByByReshmi Debnath Jun 27, 2026

দেও নদীতে নিখোঁজ অমরজিৎ পালের সন্ধানে দ্বিতীয় দিনের তল্লাশি, এনডিআরএফ নেমেও মেলেনি হদিস

নিজস্ব প্রতিনিধি, কাঞ্চনপুর, ২৬ জুন: উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার দশদা পালপাড়া সংলগ্ন দেও নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া…

ByByReshmi Debnath Jun 27, 2026

চড়িলামে শেষকৃত্যের সংকট, মৃতদেহ বহনে দুরবস্থা

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুন :  উত্তর চড়িলাম পঞ্চায়েতের পুরান বাড়ি এলাকার বাসিন্দারা অভিযোগ করছেন, শ্মশান পর্যন্ত পৌঁছানোর…

ByByReshmi Debnath Jun 27, 2026

বিশালগড়ে গুলিকাণ্ড মামলায় গ্রেপ্তার রাহুল ও রণবীরের ঘনিষ্ঠ সহযোগী অমন দেব

আগরতলা, ২৬ জুন: দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে বিশালগড়ের বহুল আলোচিত ঠিকেদারের বাড়িতে গুলিকাণ্ড মামলায় অভিযুক্ত রাহুল ও…

ByByReshmi Debnath Jun 27, 2026
Scroll to Top