ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ জুন।। ত্রিপুরা রাজ্যের ক্রিকেট কোচেরা দারুন সুযোগ পাচ্ছেন। চলতি হাতে কলমে প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী কোচদের সংখ্যাটা ১৪ হলেও আগামী দিনে তা উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলে অনুমান। আজ, মঙ্গলবার লেভেল-এ কোচদের হাতে-কলমে প্রশিক্ষণ তথা প্র্যাকটিক্যাল ক্লাস অনুষ্ঠিত হয়েছে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সুপারিশক্রমে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের আমন্ত্রণে ইতোমধ্যে তিনজন বহি:রাজের ফ্যাকাল্টি কোচ আগরতলায় এসে হাতে-কলমে প্রশিক্ষণ প্রোগ্রামে অংশ নিয়েছেন। তারা হলেন: সুজিত সোম সুন্দর, হিতেশ গোস্বামী এবং সঞ্জয় মোলাসারি। উল্লেখযোগ্য বিষয়, এ ধরনের কোচদের প্র্যাকটিক্যাল ট্রেনিং প্রোগ্রাম তিন বছর পর আগরতলায় হচ্ছে বলে খবর। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের বাছাইক্রমে যে সকল ১৪ জন লেভেল-এ ক্রিকেট কোচ এই কোর্স পরীক্ষায় পাস করার পর প্রাকটিক্যাল কোর্সের জন্য ডাক পেয়েছেন তাদের নিয়েই এই হাতে-কলমে প্রশিক্ষণ আজ অনুষ্ঠিত হয়েছে। হলফ করেই বলা যাচ্ছে, এ ধরনের প্র্যাকটিক্যাল ক্লাস প্রোগ্রামের মাধ্যমে ত্রিপুরার ক্রিকেট কোচদের প্রভূত উন্নতি হবে। আখেরে উন্নতি ঘটবে রাজ্য ক্রিকেটের।

লেভেল-এ ক্রিকেট কোচদের গুরুত্বপূর্ণ প্র্যাকটিক্যাল ক্লাস অনুষ্ঠিত
Tags:
Releated Posts
ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ
শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…
আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত
নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…
অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের
নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…
অসমের ৪০ হাজারেরও বেশি স্কুলে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি চালু হবে: হিমন্ত বিশ্ব শর্মা
গুয়াহাটি, ২২ জুন : শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, দলগত কাজ এবং জীবনদক্ষতা গড়ে তোলার…

















