নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুন৷৷ রাজ্যে প্রবেশের পথে অসমের করিমগঞ্জ জেলার চুরাইবাড়ি ওয়াচ পোস্টের পুলিশের হাতে আটক লরি বোঝাই পঞ্চাশ লক্ষ টাকার নেশা জাতিয় কফ সিরাফ৷সাথে আটক লরি চালক৷এ মর্মে চুরাইবাড়ি ওয়াচ পোষ্টের ইনচার্জ প্রণব মিলি জানান,মঙ্গলবার সকালে পুলিশের রুটিন চেকআপের সময়ে এনএল(শূণ্য এক)এডি(সাত আট চার নয়)নম্বরের একটি বারো চাকার লরিতে তল্লাশি চালায় পুলিশ৷ তল্লাশিতে কম্বল বোজাই লরির ভিতর থেকে চবিবশ কার্টুনে দু হাজার চারক্ত্রশ বোতল নেশা জাতিয় কফ সিরাফ উদ্ধার হয়৷যার কালোবাজারী মুল্য প্রায় পঞ্চাশ লক্ষ টাকার মত হবে বলে জানান তিনি৷সাথে আটক করা হয় লরি চালক রাধেশ্যাম দেববর্মা পিতা গঙ্গাজয় দেববর্মা৷ ধৃতের বাড়ি ত্রিপুরার ধলাই জেলার কচুছড়া থানাধীন জানথুম গ্রামে৷অসম পুলিশ একটি এনডিপিএস ধারায় মামলা রজু করে তদন্ত শুরু করেছে৷’

চুরাইবাড়ি ওয়াচ পোস্টের পুলিশের হাতে আটক লরি বোঝাই নেশা সামগ্রী
Tags:
Releated Posts
ধলেশ্বরে মায়ের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, ছেলের বিরুদ্ধে হত্যার অভিযোগ
আগরতলা, ২৬ জুন: রাজধানীর ধলেশ্বর ১৮ নম্বর রোড এলাকায় এক মহিলার রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…
কৃষির উন্নয়ন ছাড়া রাজ্য বা দেশের উন্নয়ন কোন ভাবেই সম্ভব নয়: মুখ্যমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুন: গ্রামীণ এলাকার অগ্রগতির মূল ভিত্তি হচ্ছে কৃষি। কৃষির উন্নয়ন ছাড়া রাজ্য বা দেশের…
অসম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে জেএমবির নেটওয়ার্ক বিস্তারের চেষ্টার অভিযোগে ১১ জনের বিরুদ্ধে এনআইএ-র চার্জশিট
গুয়াহাটি, ২৬ জুন: নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর একটি শাখার মাধ্যমে অসম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ-সহ উত্তর-পূর্বাঞ্চলে জঙ্গি…
রামনগর বিস্ফোরণের কারণ খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন
আগরতলা, ২৬ জুন: রামনগর আবাসনে বিস্ফোরণে একজনের মৃত্যুর পর ঘটনার কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন…
















