News Flash

  • Home
  • খেলা
  • ভালো খেলার লক্ষ্যে আই লিগের ফুটবলার নিয়ে দল গড়ছে বুলেটস
Image

ভালো খেলার লক্ষ্যে আই লিগের ফুটবলার নিয়ে দল গড়ছে বুলেটস

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ জুন।।লক্ষ্য সেরার সম্মান পাওয়া। পাশাপাশি ৫ বছর পর প্রথম ডিভিশন ফুটবলে খেলার ছাড়পত্র অর্জন করা। তা মাথায় রেখেই বড় বাজেটের দল গড়লো নাইন বুলেটস ক্লাব। দলে স্থানীয় বেশ কয়েকজন তারকা ফুটবলারের পাশাপাশি রয়েছেন মিজোরাম এবং পশ্চিম বাংলার ফুটবলার। ২৫ জুন থেকে আসরে ভালো ফলাফলের লক্ষ্যে প্রস্তুতিতে নেমে পড়বে ওই ক্লাবের ফুটবলাররা। মঙ্গলবার মরশুমে সাফল্য কামনায় ‘‌বার পূজো’ দিলো ওই ক্লাবের কর্তারা। বিবেকানন্দ ময়দানে। শহরের ঐতিহ্যবাহী নাইন বুলেটস ক্লাবের হয়ে এদিন উপস্থিত ছিলেন পুর নিগমের ১৯ নং ওয়ার্ডের করপোরেটার তথা নাইন বুলেটস ক্লাবের সভাপতি ভাস্বতি দেববর্মা, সম্পাদিকা অপু সরকার, সুর রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিল্পী তরুবালা দেববর্মা, সিদ্ধার্থ রায়, মুকুল দেববর্মা, গৌতম আচার্য, কোচ কর্নেন্দু দেববর্মা, প্রকাশ দেববর্মা এবং টাট্টু দেববর্মা প্রমুখ। রাজ্য বাসীকে ভালো খেলা উপহার দেওয়াই ক্লাবের লক্ষ্য।‌ প্রায় ৮ লাখ টাকা বাজেটে বড় দল গড়া হয়েছে। এবছর স্থানীয় ফুটবলারদের মধ্যে দলের হয়ে উমাকান্ত মাঠ দাপাবেন রাজীব সাধন জমাতিয়া, অরণ্য কলই, শিবা জমাতিয়া, পহর জমাতিয়া,ব্লেসিং ডার্লং, শিবা দেববর্মা, গোলরক্ষক বয়ার দেববর্মা, প্রতাপ সাধন জমাতিয়া, লাল নুন ফেলা, ক্রিসাং জমাতিয়া, জাকারিয়া হালাম এবং জুইফুল ডার্লং। এছাড়া মিজোরাম থেকে দলে নেওয়া হয়েছে এবছর ওই রাজ্যের সেরা গোলদাতা জ্যাকব লাল হিউ রিসাঙ্গা, দ্বিতীয় ডিভিশন আই লিগে খেলা আর এল ওয়ামা,চানমারি এফ সি-‌র মিডফিল্ডার ভি লাল রোয়াত সাঙ্গা এবং মোজায়া কে এফ। এছাড়া বাংলা অনূর্ধ্ব-‌১৯ দলের রক্ষণভাগের ফুটবলার তারক এবং গোলরক্ষক প্রীয়তোষ যোগ দেবেন দলের সঙ্গে। ক্লাবের ফুটবল দল গঠনের দায়িত্ব থাকা প্রকাশ দেববর্মা বলেন,”মরশুমে ভালো ফুটবল খেলা উপহার দেওয়া আমাদের লক্ষ্য। তা মাথায় রেখেই গড়া হয়েছে দল। আশাকরি ছেলেরা হতাশ করবে না”।‌

Releated Posts

প্রধানমন্ত্রীর সঙ্গে ফুটবল খেলায় ‘অভূতপূর্ব অভিজ্ঞতা’: সিকিমের তরুণ ফুটবলারদের উচ্ছ্বাস

নয়াদিল্লি, ২৯ এপ্রিল (আইএএনএস): সিকিমের ১৭ জন তরুণ ফুটবলার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-এর সঙ্গে সাক্ষাৎ ও ফুটবল খেলার অভিজ্ঞতাকে…

ByByNews Desk Apr 29, 2026

খেলাধুলায় বাড়ছে মহিলাদের অংশগ্রহণ: রাজনাথ সিং

লখনউ, ১৩ এপ্রিল (আইএএনএস): দেশে খেলাধুলায় মহিলাদের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার লখনউয়ে ‘এমপি…

ByByNews Desk Apr 13, 2026

আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল, ১৩-১৭ এপ্রিল চার ম্যাচের সিরিজ

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল।…

ByByNews Desk Apr 7, 2026

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top