News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • করিমগঞ্জের কানাইলালজিউর আখড়ায় রথযাত্রার প্রস্তুতি চূড়ান্ত, সমাগম হচ্ছে দেশ-বিদেশের ভক্তকুলের
Image

করিমগঞ্জের কানাইলালজিউর আখড়ায় রথযাত্রার প্রস্তুতি চূড়ান্ত, সমাগম হচ্ছে দেশ-বিদেশের ভক্তকুলের


পাথারকান্দি (অসম), ১৯ জুন (হি.স.) : করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকান্দি থানাধীন কানাইবাজারে অবস্থিত ঐতিহ্যমণ্ডিত কানাইলালজিউর আখড়ায় রথযাত্রার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। রথযাত্রা উপলক্ষ্যে ইতিমধ্যে সমাগম ঘটছে দেশ-বিদেশের ভক্তকুলের।

বরাক উপত্যকার করিমগঞ্জ জেলার অন্তর্গত কানাইবাজার এলাকায় অবস্থিত ঐতিহ্যামণ্ডিত শ্রীশ্রী কানাইলালজিউ আখড়ায় রথযাত্রা নিয়ে এবারও ব্যাপক প্রস্তুতি হাতে নি‌য়ে‌ছে আখড়া পরিচালন সমিতি। প্রাচীন এই রথযাত্রা মহোৎসবকে ঘিরে গত পক্ষকাল থেকে যাবতীয় প্রস্তুতি জোরকদমে চালিয়ে যাওয়া হচ্ছে। আগামী মঙ্গলবার ধর্মীয় এই উৎসবকে ঘিরে আয়োজক কমিটির কর্মকর্তাদের ব্যস্ততা চরম পর্যায়ে পৌঁছেছে। বিশেষ করে প্রতিবারের মতো এবারও শ্রীশ্রী জগন্নাথদেব, বলভদ্র ও সুভদ্রাকে নিয়ে রথযাত্রা উৎসব উপলক্ষ্যে বরাক উপত্যকা ছাড়াও পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা, মণিপুর, এমন-কি বাংলাদেশ থেকেও ভক্তরা আখড়ায় এসে জমায়েত হচ্ছেন।

প্রাচীন এই উৎসব উপলক্ষ্যে আখড়া চত্বরে বসবে মেলাও। এতে স্থানীয়দের পাশাপা‌শি অন্য স্থান থেকে ব্যবসায়ীরা নিজেদের পসরা নিয়ে মেলায় এসে যোগ দিচ্ছেন। কানাইলালজিউ আখড়া পরিচালন সমিতি ও রথযাত্রা পরিচালন কমিটির পদাধিকারীরা জানান, বিশুদ্ধ পঞ্জিকা মতে আগামীকাল মঙ্গলবার হাজার হাজার ভক্ত সমাগমের মাধ্যমে দিনভর বিভিন্ন মাঙ্গলিক ক্রিয়াকর্মের পাশাপাশি বিকলে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথের রশি টানা হবে। আজ রাতে অনুষ্ঠিত হ‌বে শুভ অধিবাস। এতে এলাকার বৃহত্তর মণিপুরী সম্প্রদায়ের মহিলারা নামকীর্তন করে পুগোটা রাত জাগরণ করবেন।

প্রাচীন এই রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে প্রশাসনের পক্ষ থেকেও কড়া নজরদারি রাখা হচ্ছে। রথের দিন আইন-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ, আধাসামরিক বাহিনী মোতায়েন করা হবে। রথযাত্রা উৎস‌বে এলাকার সকল সনাত‌নী ভক্ত‌দের উপ‌স্থি‌তি কামনা ক‌রে‌ছেন আখড়া প‌রিচালন স‌মি‌তির প‌ক্ষে প্রমথেশ দে, সঞ্জয় দেবনাথ, পীযূষ দে, ফণীভুষণ দে, গণেশ দে, গৌরীশ দাস, দেবজিৎ দে, রাজীব সিনহা, পিঙ্কু দে, প্রভুদানন্দ দাসবাবাজি প্রমুখ।

Releated Posts

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা অসমের মুখ্যমন্ত্রীর, শাসনব্যবস্থায় এখনও পথ দেখায় ‘অন্ত্যোদয়’

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, উদ্বেগ নাগাল্যান্ড শিশু অধিকার কমিশনের

কোহিমা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো ও সুযোগ-সুবিধার অভাব নিয়ে উদ্বেগ…

ByByNews Desk Sep 24, 2026

রাজ্যের বাইরে কারিগরি শিক্ষা নেওয়া পড়ুয়াদের মণিপুরের উন্নয়নে অবদান রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যের বাইরে কারিগরি কোর্সে পড়াশোনা করা পড়ুয়াদের মূল্যবান দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে মণিপুরে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top