News Flash

  • Home
  • বিদেশ
  • মায়ানমারের উপকূলে জোরালো ভূমিকম্প, বহুতল কেঁপে উঠল থাইল্যান্ডে
Image

মায়ানমারের উপকূলে জোরালো ভূমিকম্প, বহুতল কেঁপে উঠল থাইল্যান্ডে

ব্যাঙ্কক, ১৯ জুন (হি.স.): জোরালো তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল মায়ানমারের উপকূল। সোমবার মায়ানমারের দক্ষিণ উপকূলে ভূমিকম্প অনুভূত হয়। কম্পন অনুভূত হয় থাইল্যান্ডেও। এই ভূমিকম্পে ক্ষয়ক্ষয়তির কোনও খবর পাওয়া যায়নি, তবে থাইল্যান্ডে কেঁপে ওঠে অনেক বহুতল। মায়ানমারের আবহাওয়া বিভাগ জানিয়েছে, সোমবার সকাল ৮.১০ মিনিট নাগাদ মায়ানমারের বৃহত্তম শহর ইয়াঙ্গুনের প্রায় ১৫২ কিলোমিটার দক্ষিণে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার নিচে ৫.১ মাত্রার ভূমিকম্পটি রেকর্ড করা হয়েছে।

থাইল্যান্ডের আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার সকাল ৮.৪০ মিনিটে ৬.০ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়। রাজধানী ব্যাঙ্কক এবং কাছাকাছি ননথাবুরি প্রদেশে কম্পন অনুভূত হয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে প্রায় ৪৫০ কিলোমিটার দূরে। মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে অবশ্য জানিয়েছে, ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.৬।

Releated Posts

অরুণাচল ভারতের ‘অবিচ্ছেদ্য ও অখণ্ড’ অংশ, এই বাস্তবতা বদলানো সম্ভব নয়: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): অরুণাচল প্রদেশ ভারতের ‘অবিচ্ছেদ্য ও অখণ্ড’ অংশ এবং এই ‘অবিতর্কিত বাস্তবতা’ কোনওভাবেই পরিবর্তন করা…

ByByNews Desk Aug 11, 2026

আগামী দিনে ভারত-সৌদি আরব সম্পর্ক আরও উচ্চতায় পৌঁছবে: রাষ্ট্রদূত-মনোনীত বিপুল

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): সৌদি আরবে ভারতীয় দূতাবাসে দায়িত্ব গ্রহণের আগে ভারতীয় রাষ্ট্রদূত-মনোনীত বিপুল জানালেন, ভারত ও সৌদি…

ByByNews Desk Aug 11, 2026

মার্কিন আদালতের সিদ্ধান্তকে স্বাগত গৌতম আদানির, ‘দেশের জন্য কাজ করে যাব’

ওয়াশিংটন/নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): মার্কিন আদালতের সিদ্ধান্তকে ‘বিনয় ও বিচারপ্রক্রিয়ার প্রতি গভীর শ্রদ্ধা’ সহকারে স্বাগত জানিয়েছেন আদানি গোষ্ঠীর…

ByByNews Desk Aug 11, 2026

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত অন্তত ২০; কেঁপেছে ইকুয়েডর-পানামাও

বোগোটা, ১০ আগস্ট : সোমবার সকালে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কলম্বিয়ার বিস্তীর্ণ এলাকা। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ৭.৪…

ByBySandeep Biswas Aug 10, 2026
Scroll to Top