News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত সরকারের নয় বছর পূর্তি, বিশালগড়ে আলোকচিত্র প্রদর্শনী
Image

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত সরকারের নয় বছর পূর্তি, বিশালগড়ে আলোকচিত্র প্রদর্শনী

আগরতলা, ১৯ জুনঃ আজাদি কা অমৃত মহোৎসব এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারত সরকারের সেবা সুশাসন গরীব কল্যাণের ৯ম বর্ষ পুর্তি উপলক্ষে ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন, আগরতলা শাখার উদ্যোগে ১৯ শে জুন ২০২৩ থেকে বিশালগড় নতুন টাউন হলে এক আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। সোমবার সকাল ১১টায় এই আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন রাজ্য বিধানসভার মাননীয় বিধায়ক সুশান্ত দেব। উপস্থিত ছিলেন প্রেস ইনফরমেশন ব্যুরো, আগরতলা অফিসের আধিকারিক শুভাশিস চন্দ। উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সুশান্ত দেব বলেন, এই ৯ বছরের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অনেক কাজ হাতে নিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কারনে আজ বিশ্বে ভারতের সম্মান বেড়েছে।  কোভিড অতিমারির টিকা আবিস্কার করে দেশবাসীর সঙ্গে বিশ্বের অন্যান্য দেশকেও সাহায্য করেছেন। তিনি বলেন, দেশের ইতিহাস তুলের ধরতে এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। প্রেস ইনফরমেশন ব্যুরো, আগরতলা অফিসের আধিকারিক শুভাশিস চন্দ বলেন, কেন্দ্র সরকার মানুষের কল্যাণে যে পরিকল্পনা নিয়েছে সেগুলি সার্বিক সহযোগিতার মধ্য দিয়ে সাফল্য লাভ করে। অনুষ্ঠানের স্বাগত ভাষনে, সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন, আগরতলা শাখার আধিকারিক সুদীপ্ত কর বলেন, স্বাধীনতা ৭৫ বছর পুর্তি উপলক্ষে ভারত সরকার এক বছর ব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে। দেশের স্বাধীনতা সংগ্রাম নিয়ে মানুষকে বিস্তারিত তুলে ধরতে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

Releated Posts

বাম আমলে শুরু স্মার্ট মিটার প্রকল্প আর্থিক অনিয়ম, ঠিকাদারকে ‘অযৌক্তিক সুবিধা’; অডিটে প্রশ্ন ৪২.৭৬ কোটি টাকার: বিদ্যুৎমন্ত্রী

আগরতলা, ১১ আগস্ট:  বামফ্রন্ট সরকারের আমলেই ত্রিপুরায় স্মার্ট মিটার প্রকল্পের সূচনা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন…

ByByReshmi Debnath Aug 11, 2026

আগরতলায় চালু হবে ১০টি ইলেকট্রিক বাস, পুজোর আগেই পরিষেবা শুরুর লক্ষ্য

আগরতলা, ১১ আগস্ট: আগরতলায় পরিবেশবান্ধব ও সাশ্রয়ী গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে এবার ১০টি ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ নেওয়া…

ByByReshmi Debnath Aug 11, 2026

জলবদ্ধতা মোকাবিলায় আগরতলায় ১৩০ কোটি টাকার প্রকল্প, ১৫–৩০ মিনিটে জল নিষ্কাশনের লক্ষ্য

আগরতলা, ১১ আগস্ট: বর্ষার সময় জলবদ্ধতার সমস্যা মোকাবিলায় আগরতলা শহরের নিকাশি ব্যবস্থা আরও শক্তিশালী করতে বড়সড় পরিকল্পনা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026

২০২৮-এ ত্রিপুরায় ফের বিজেপি সরকার, ২০২৯-এ কেন্দ্রে মোদির নেতৃত্বে প্রত্যাবর্তনের দাবি সুশান্তের

আগরতলা, ১১ আগস্ট: ২০২৮ সালের বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় বিজেপি ফের সরকার গঠন করবে। তেমনি, ২০২৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByTaniya Chakraborty Aug 11, 2026
Scroll to Top