ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন।। ত্রিপুরা রাজ্যের ক্রিকেট কোচদের জন্য দারুন সুযোগ। আগামীকাল থেকে লেভেল-এ কোচদের প্রশিক্ষণ শিবির শুরু হতে যাচ্ছে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সুপারিশক্রমে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের আমন্ত্রণে ইতোমধ্যে তিনজন বহি:রাজের ফ্যাকাল্টি কোচ আগরতলায় এসেছেন। তারা হলেন: সুজিত সোম সুন্দর, হিতেশ গোস্বামী এবং সঞ্জয় মোলাসারি। উল্লেখযোগ্য বিষয়, এ ধরনের কোচদের ট্রেনিং প্রোগ্রাম তিন বছর পর আগরতলায় হচ্ছে বলে খবর। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের বাছাইক্রমে যে সকল লেভেল-এ ক্রিকেট কোচ এই প্রশিক্ষণ শিবিরের জন্য ডাক পেয়েছেন তাদের নিয়েই এই প্রশিক্ষণ পর্ব চলবে। লেভেল এ কোচেরা যথারীতি প্রশিক্ষণ স্থলে রিপোর্ট করবেন। আগরতলায় আগত তিনজন ফ্যাকাল্টি কোচ প্রশিক্ষণ শিবিরে আলোচনায় অংশ নেবেন। আশা করা হচ্ছে, এ ধরনের ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে ত্রিপুরার ক্রিকেট কোচদের প্রভূত উন্নতি হবে।

লেভেল-এ ক্রিকেট কোচদের প্রশিক্ষণ শিবির আজ থেকে
Tags:
Releated Posts
ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ
শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…
আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত
নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…
অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের
নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…
অসমের ৪০ হাজারেরও বেশি স্কুলে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি চালু হবে: হিমন্ত বিশ্ব শর্মা
গুয়াহাটি, ২২ জুন : শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, দলগত কাজ এবং জীবনদক্ষতা গড়ে তোলার…

















