News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • হাইলাকান্দির অসম-মিজোরাম সীমান্তবর্তী ভাইছড়ায় বাজেয়াপ্ত প্রায় ১৮ লক্ষ টাকার বাৰ্মিজ সুপারি
Image

হাইলাকান্দির অসম-মিজোরাম সীমান্তবর্তী ভাইছড়ায় বাজেয়াপ্ত প্রায় ১৮ লক্ষ টাকার বাৰ্মিজ সুপারি

হাইলাকান্দি (অসম), ১৯ জুন (হি.স.) : হাইলাকান্দি জেলায় আবারও বাজেয়াপ্ত করা হয়েছে বাৰ্মিজ সুপারি বোঝাই ট্ৰাক। হাইলাকান্দি জেলার অসম-মিজোরাম সীমান্তবর্তী রামনাথপুর পুলিশের অভিযানে বাজেয়াপ্ত হয়েছে ৬২ বস্তা বাৰ্মিজ সুপারি।

গোপন তথ্যের ভিত্তিতে রামনাথপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শান্তনু দাসের নেতৃত্বে অসম-মিজোরাম সীমান্তবর্তী ভাইছড়ায় অভিযান চালানো হয়েছিল। ওই অভিযানে মিজেরাম থেকে আগত এএস ০১ ডিডি ১০৯২ নম্বরের ট্ৰাকে তাতে তালাশি চালিয়ে ৬২ বস্তা বার্মিজ সুপারি বজেয়াপ্ত করা হয়েছে।

তবে ট্রাকের চালক বা অন্য কাউকে পুলিশ আটক করতে পারেনি। পুলিশ দেখে ট্রাক ফেলে পালিয়ে গা ঢাকা দিয়েছে ট্রাকের চালক ও খালাসি। পুলিশ সূত্রে জানা গেছে, বাজেয়াপ্তকৃত বাৰ্মিজ সুপারিগুলির বাজারমূল্য কমপক্ষে ১৮ লক্ষ টাকা হবে।

Releated Posts

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা অসমের মুখ্যমন্ত্রীর, শাসনব্যবস্থায় এখনও পথ দেখায় ‘অন্ত্যোদয়’

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, উদ্বেগ নাগাল্যান্ড শিশু অধিকার কমিশনের

কোহিমা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো ও সুযোগ-সুবিধার অভাব নিয়ে উদ্বেগ…

ByByNews Desk Sep 24, 2026

রাজ্যের বাইরে কারিগরি শিক্ষা নেওয়া পড়ুয়াদের মণিপুরের উন্নয়নে অবদান রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যের বাইরে কারিগরি কোর্সে পড়াশোনা করা পড়ুয়াদের মূল্যবান দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে মণিপুরে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top