News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ৪৮ কেজি গাঁজা উদ্ধার, আটক বহিঃরাজ্যের ছয় পাচারকারী
Image

৪৮ কেজি গাঁজা উদ্ধার, আটক বহিঃরাজ্যের ছয় পাচারকারী

আগরতলা, ১৯ জুন (হি.স.) : নেশা বিরোধী অভিযানে সাফল্য পেয়েছে ত্রিপুরা পুলিশ। গোপন সূত্রে খবরের ভিত্তিতে রবিবার রাতে আগরতলায় রাণী কমলাবতি এক্সপ্রেস থেকে ৩৫ প্যাকেট শুকনো গাঁজা বাজেয়াপ্ত করেছে আরপিএফ। ওই ৩৫ প্যাকেটে মোট ৪৮ কেজি গাঁজা উদ্ধার করা সম্ভব হয়েছে। সাথে বহিঃরাজ্যের ছয় পাচারকারীকে আটক করেছে হয়েছে বলে জানিয়েছেন জনৈক পুলিশ আধিকারিক।

ওই পুলিশ আধিকারিক জানিয়েছেন, গোপন সূত্রে আরপিএফ–র কাছে খবর আসে রাণী কমলাবতি এক্সপ্রেস দিয়ে বহিঃরাজ্যের ছয় যুবক নেশা সামগ্রী পাচার করার উদ্দেশ্য আগরতলায় আসছেন। সেই খবরের ভিত্তিতে আরপিএফ তেলিয়ামুড়া রেল স্টেশনে উৎ পেতে বসে থাকে। কিন্তু ট্রেন তেলিয়ামুড়ায় না থামার ফলে আরপিএফ তেলিয়ামুড়া থানায় খবর পাঠিয়ে দেয়। পরর্বতী সময়ে তেলিয়ামুড়া থানার পুলিশ আগরতলা থেকে বহিঃরাজ্যের ছয় যুবককে আটক করে থানায় নিয়ে যায়। তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে ৩৫ প্যাকেটে মোট ৪৮ কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করা সম্ভব হয়েছে। তিনি আরও জানিয়েছেন, বাজেয়াপ্ত গাঁজার বাজার মূল্য আনুমানিক আড়াই লক্ষাধিক টাকা হবে।

Releated Posts

ধলেশ্বরে মায়ের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, ছেলের বিরুদ্ধে হত্যার অভিযোগ

আগরতলা, ২৬ জুন: রাজধানীর ধলেশ্বর ১৮ নম্বর রোড এলাকায় এক মহিলার রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath Jun 26, 2026

কৃষির উন্নয়ন ছাড়া রাজ্য বা দেশের উন্নয়ন কোন ভাবেই সম্ভব নয়: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুন:  গ্রামীণ এলাকার অগ্রগতির মূল ভিত্তি হচ্ছে কৃষি। কৃষির উন্নয়ন ছাড়া রাজ্য বা দেশের…

ByByReshmi Debnath Jun 26, 2026

অসম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে জেএমবির নেটওয়ার্ক বিস্তারের চেষ্টার অভিযোগে ১১ জনের বিরুদ্ধে এনআইএ-র চার্জশিট

গুয়াহাটি, ২৬ জুন: নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর একটি শাখার মাধ্যমে অসম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ-সহ উত্তর-পূর্বাঞ্চলে জঙ্গি…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

রামনগর বিস্ফোরণের কারণ খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন

আগরতলা, ২৬ জুন: রামনগর আবাসনে বিস্ফোরণে একজনের মৃত্যুর পর ঘটনার কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top