News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • উদ্ধার ডিব্রুগড়ে ব্রহ্মপুত্রের বালুচরে আটকে পড়া ১১ সদস্যের মেডিক্যল টিম
Image

উদ্ধার ডিব্রুগড়ে ব্রহ্মপুত্রের বালুচরে আটকে পড়া ১১ সদস্যের মেডিক্যল টিম

ডিব্রুগড় (অসম), ১৯ জুন (হি.স.) : ডিব্রুগড়ে ব্রহ্মপুত্রের বালুচরে দুদিন ধরে আটকে পড়া ১১ সদস্যের মেডিক্যল টিমকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছেন এনডিআরএফ ও এসডিআরএফ-এর জওয়ানরা।

জেলা প্রশাসনের জনৈক আধিকারিক জানান, গত শনিবার বন্যা কবলিত এলাকায় স্বাস্থ্য পরিষেবা দিয়ে ফেরার পথে শেষ বিকেলের দিকে মেডিক্যাল টিম বহনকারী নৌকাটি ব্রহ্মপুত্রের হারিয়ে যায়। মেডিক্যাল টিমের সব সদস্যের মোবাইল ফোনের সঙ্গেও যোগাযোগ বিচ্ছিন হয়ে পড়ে। পরে নৌকাটি ব্রহ্মপুত্র নদের মধ্যবৰ্তী বালিচর ‘চাপোরি’তে গিয়ে আটকে পরে। সেখানেই তাঁরা রাত কাটান।

চিকিৎসক, নার্স, ল্যাবরেটরি টেকনিশিয়ান এবং অন্যান্য স্বস্থ্যকর্মীর দলটি পাঁচ দিন আগে ‘চরখোলিয়া চাপরি’তে গিয়েছিলেন। দলটি প্রায় এক হাজার মানুষের চিকিৎসা সহায়তা দিয়ে শনিবার নৌকায় করে ফিরছিলেন। কিন্তু ওই দিন বিকাল থেকে তাঁদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়লে হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়। নামানো হয় এসডিআরএফ এবং এনডিআরএফ-এর দল। তাঁরা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে ব্রহ্মপুত্রে চিকিৎসক দলের তালাশি অভিযান চালান। অবশেষ তাঁদের উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। দলের সকলেই সুস্থ আছেন বলে জেলা প্রশাসন সূত্র জানিয়েছে।

Releated Posts

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026

উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…

ByByNews Desk Jun 16, 2026

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top