News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শান্তিরবাজারের বিরল প্রজাতির মাছ নিয়ে কৌতুহল
Image

শান্তিরবাজারের বিরল প্রজাতির মাছ নিয়ে কৌতুহল


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন৷৷  শান্তিরবাজার মাছবাজারে বিরল প্রজাতির মাছ নিয়ে আসাকে কেন্দ্র করে ব্যাপক কৌতুহল লক্ষ করা যায় লোকজনদের মধ্যে৷ শান্তির বাজার মৎস্য ব্যাবসায়ীদের উদ্দ্যোগে ডম্বুর জলাশয় থেকে এক বিরল প্রজাতির মাছ নিয়ে আসা হয়৷ মৎস্য ব্যাবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায় এই বিরল প্রজাতির মাছটির নাম বাঘাইয়া মাছ৷ এটি ডম্বুর জলালয় থেকে কুনিজালের মাধ্যমে ধরা হয়েছে৷ মৎস্য ব্যাবসায়ীরা ২০ হাজার ৭০০ টাকা দিয়ে এই মাছটি ক্রয় করে নিয়ে এসেছেন বলে জানান৷৷ এই মাছের ওজন ৩৫ কেজি বলে জানা যায়৷ মৎস্য ব্যাবসায়ী জানান এই মাছ ১২০০ টাকা করে কেজি বিক্রি করা হবে৷ বাজারে এই ধরনের বড় আকারের মাছ নিয়ে আসার খবর ছরিয়ে পরার সঙ্গে সঙ্গে মাছ বাজারে ভীর জমাতে শুরু করে লোকজনেরা৷ সকলে মোবাইল ফোটে ফটো তুলতে ব্যাস্ত হয়ে পরে৷ এই ধরনের মাছ শান্তির বাজারের লোকজনেরা এর আগে দেখেননি৷ তাই এই মাছের প্রতি সকলের কৌতুহল জাগে৷

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top