News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বড়দোয়ালী কেন্দ্রে কর্মীদের সাথে প্রধানমন্ত্রীর মন কি বাত শুনলেন মুখ্যমন্ত্রী
Image

বড়দোয়ালী কেন্দ্রে কর্মীদের সাথে প্রধানমন্ত্রীর মন কি বাত শুনলেন মুখ্যমন্ত্রী


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন৷৷  রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন কি বাত অনুষ্ঠান শুনতে মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা বরদোয়ালী বিধানসভা কেন্দ্রের ৩৪ নম্বর ওয়ার্ডের কপর্োরেটর তুষারকান্তি ভট্টাচার্যের বাড়িতে যান৷ দলীয় অন্যান্য নেতা ও কার্যকর্তাদের সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শোনেন৷  ৮-টাউন বড়দোয়ালী মন্ডলের ৩৪ নং ওয়ার্ডের ২৬ নং বুথে কপর্োরেটর তুষার কান্তি ভট্টাচার্যের বাড়িতে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শুনেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা৷ পাশাপাশি বড়দোয়ালী কেন্দ্রের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন৷ উল্লেখ্য, প্রতিমাসের শেষ রবিবার  প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ এ মাসের শেষ রবিবার প্রধানমন্ত্রী আমেরিকা সফরে থাকবে৷ সেজন্য আজ  মাসের তৃতীয় রবিবার মন কি বাত অনুষ্ঠান করেন তিনি৷ আজ মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সমাজের প্রতি মানুষের দায়বদ্ধতার বিভিন্ন দিক তুলে ধরেন৷ দুটি শিশু তাদের টিফিনের টাকা বাঁচিয়ে কিভাবে টিভি আক্রান্ত রোগীর চিকিৎসার জন্য ব্যয় করেছে তা তুলে ধরে দেশ ও সমাজকে শিক্ষা গ্রহণ করার পরামর্শ দিয়েছেন৷ বর্তমানে বর্ষা মরশুম চলেছে৷ দেশের বিভিন্ন রাজ্যে প্রচন্ড গরম পড়েছে৷ এই পরিস্থিতিতে সকলকে সতর্ক ও সচেতন থাকার জন্য  পরামর্শ দিয়েছেন৷  পাশাপাশি ছাত্র-ছাত্রীদের পড়াশোনার প্রতি মনোযোগী হওয়ারও পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী৷

Releated Posts

বিজেপির লক্ষ্য মানুষের কল্যাণ নয়, ক্ষমতা ধরে রাখা: এম এ বেবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন: বিজেপির লক্ষ্য মানুষের কল্যাণ নয়, ক্ষমতা ধরে রাখা। বিভাজনের রাজনীতি করে জনগণের প্রকৃত সমস্যাগুলি…

ByByReshmi Debnath Jun 19, 2026

উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নের স্বার্থে এক্সটার্নালি এইডেড প্রজেক্টস এর ঋণসীমা প্রত্যাহারের দাবি জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ,১৯ জুন: আজ শিলংয়ে অনুষ্ঠিত “ লিভারেজিং এক্সটার্নালি এইডেড প্রজেক্টস ইন দ্যা নর্থ ইস্ট স্টেট” শীর্ষক সেমিনারে,…

ByByReshmi Debnath Jun 19, 2026

বিদ্রোহী ২০ সাংসদের অযোগ্যতা চেয়ে স্পিকারের দ্বারস্থ তৃণমূল, দলত্যাগ-বিরোধী আইনের আওতায় আবেদন

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ১৯ জুন: বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই আরও তীব্র করে লোকসভায় দলত্যাগ-বিরোধী আইনের আওতায় দলের…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

কৃষক, যুব ও মহিলাদের ক্ষমতায়নেই ভারতের উন্নয়ন: কৃষি মন্ত্রী

আগরতলা, ২০ জুন: কেন্দ্র ও রাজ্য সরকারের বর্তমান প্রশাসন কৃষক, দরিদ্র, যুবসমাজ ও মহিলাদের উন্নয়নে কাজ করছে, যাতে…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top